admin

প্রকাশিত: 5:36 PM, December 7, 2020

ফের ঘুরে গেল ভাগ্যের চাকা, স্টেশনে ভিক্ষাবৃত্তি ছেড়ে ফের লাইমলাইটে রানাঘাটের রাণু মণ্ডল

ফের ঘুরে গেল ভাগ্যের চাকা, স্টেশনে ভিক্ষাবৃত্তি ছেড়ে ফের লাইমলাইটে রানাঘাটের রাণু মণ্ডল

অনলাইন ডেস্ক

রানাঘাট স্টেশন থেকেই শুরু হয়েছিল তার যাত্রা৷ অল্প কয়েকদিনেই লতার গান গেয়ে রীতিমত তারকার সম্মান পেয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি লাইমলাইটে চলে আসেন সে। নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এখানে রানাঘাটের রানুদির কথাই হচ্ছে। লতা কণ্ঠী রানু যেরকম তাড়াতাড়ি সাফল্যের শীর্ষে পৌঁছে ছিলেন ঠিক তেমনই দ্রুত শীর্ষ থেকে নেমে সোজা মাটিতে গিয়ে পড়েন। বেশ কয়েকদিন হারিয়ে যাওয়ার পর ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনে রানু মন্ডল।

ভবঘুরে রানু মন্ডল রানাঘাট স্টেশনে একদিন বসে মনের সুখে গান গাইছিলেন, ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’। নিত্যযাত্রী অতীন্দ্র চক্রবর্তী মোবাইলে রেকর্ড করেন সেই গান। ভাল লাগা থেকেই তা পোস্ট করেন ফেসবুকে। সেই শুরু। নেটিজেনরা রানুর কণ্ঠ শুনে আপ্লুত হয়ে যান। কোথাও যেন লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর কণ্ঠের হুবহু মিল।তারপর থেকেই নেটিজেনদের দৌলতেই লতা কণ্ঠি খেতাব জুটে যায় রানুর। তাঁর উত্তরণের গল্প এখানেই শেষ নয়। বাংলার সীমা ছাড়িয়ে রানু পৌঁছে যান স্বপ্ননগরী মুম্বইয়ে। এক রিয়্যালিটি শোয়ের আমন্ত্রণে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই ডাক পান বলিউডে গান গাওয়ার জন্য। খোদ হিমেশ রেশমিয়া তাঁর গানে মুগ্ধ।এরপর হিমেশের সঙ্গে রেকর্ড করেন ‘তেরি মেরি কাহানি’। কিন্তু তারপরে এক সময়ের সেনসেশন রানু কোথাও যেনও হারিয়ে যান। জানা যায় রাতে সেলিব্রিটি আবার ফিরে গিয়েছে স্টেশনে।

তবে, অবশেষে ফের ঘুরল ভাগ্যের চাকা। হিমেশের পর এবার রূপঙ্কর বাগচীর সাথে গান গাইবেন রানাঘাটের রানুদি। এবার ডিজিটাল কনসার্টের মঞ্চে রাণু মণ্ডলের সঙ্গে গাইবেন শিল্পী রূপঙ্কর। বৃহস্পতিবার নরেন্দ্রপুরের গানঘর স্টুডিওতে হয়ে গেল কনসার্টের শুটিং।

এই প্রসঙ্গে যার হাত ধরে রানু মন্ডল স্টার হয়েছিলেন সেই সেই অতীন্দ্র চক্রবর্তী জানান, ‘এ দিনের ডিজিটাল কনসার্টের রেকর্ডিংয়ে মূলত আশা জী, লতা জীর গানই গেয়েছেন রাণু দি। খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটি দেখা যাবে’। এটা বলতেই হয় নেটিজেনদের দৌলতেই লতা কণ্ঠি খেতাব জুটে যায় রানুর। তবে,লকডাউনের আগে ফেব্রুয়ারি মাস নাগাদ জানা যায়, নতুন বাড়ি ছেড়ে পুরনো বাড়িতেই ফিরে গিয়েছেন রাণু। অনেকেই বলেন ইদানীং নাকি আর তেমন কাজ পাচ্ছেন না রাণু, তাই মিডিয়ার মুখোমুখি হচ্ছেন না। আবার অনেকেই বলেন অহঙ্কারই কাল হয়েছে রাতারাতি সেলিব্রেটি রাণুর। একটু নাম ডাক হতেই পাল্টে যায় রানাঘাটের রানুদির ভাব সাব।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের