editor
প্রকাশিত: 8:05 PM, December 7, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে বাস চাপায় দুই নারী ও শিশুসহ ৮ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য।
আজ বিকেল চারটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সাতহাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা সবাই দুটি অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া জানান, কুমিল্লা থেকে সিলেটগামী বিআরটিসির বাস (ঢাকা মেট্রো-ব-১১-৫৫১৮) নবীগঞ্জের সাতহাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এর পর গাড়ি দুটিকে টেনে নিয়ে বাসটি খাদে পড়ে যায়। অটোরিকশা দুটি ওই বাসের নিচেই চাপা পড়ে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে। একে একে বের করে আনা হয় ৮টি মরদেহ।
নিহতরা হলেন-নবীগঞ্জ উপজেলার মুড়াউরা গ্রামের আবু তাহেরের স্ত্রী সামিরুল বেগম (২৮), মেয়ে মারিয়া আক্তার (২), আবু তাহেরের ভাইয়ের স্ত্রী হালিমা বেগম (২৫), সাতাহাইল গ্রামের নূরুল ইসলামের ছেলে অনন্ত মিয়া (২২), একই গ্রামের লিজা আক্তার (১৯), লতিবপুর গ্রামের কিতাব আলী (৩০)। বাকি দুই পুরুষের নাম এখনও পাওয়া যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া বিক্ষুব্ধ জনতা অন্য একটি বিআরটিসি বাস ভাংচুর করেছে।
S/H-(Sultana-3)
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক কথিত ফেইসবুকভিত্তিক ‘ভুয়া সাংবাদিক’ এবং হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ারের যোগসাজশে এক ভয়াবহ
সিলেটে আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ও ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের (স্থানীয়ভাবে ‘ভাঙাড়ি কালাম’ নামে পরিচিত) বিরুদ্ধে
সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সম্বলিত
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।