editor
প্রকাশিত: 3:05 PM, December 8, 2020
অনলাইন ডেস্ক
করোনা পরিস্থিতি শুরুর দিকে হুট করেই ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা বেড়ে যায়। চাহিদা মেটাতে হিমশিম খেতে হয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে। এসবের পাশাপাশি পালস অক্সিমিটারেরও চাহিদা বেড়ে যায়।
এর কারণ হচ্ছে – এই যন্ত্রটি দিয়ে ‘রক্তে কী পরিমাণ অক্সিজেন পরিবাহিত হচ্ছে’ তা মাপা যায়। আর এর মাধ্যমে দেহে অক্সিজেনের অবস্থা পরিমাণ জেনে করোনা সহ বিভিন্ন রোগের (সিওপিডি, অ্যাজমা, নিউমোনিয়া, ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ ইত্যাদি) উপস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। বাজারে চাহিদা বেড়ে ওঠায় নির্মাতা প্রতিষ্ঠানগুলোও লাভবান হচ্ছে। পাশাপাশি এই ডিভাইসটিকে আরো সহজ ও ব্যবহারবান্ধব করছে। এখনকার ডিভাইসগুলো হাত ও আঙ্গুলে জুড়ে দিয়ে সহজেই ব্যবহার করা যাচ্ছে।
এছাড়া এর সেন্সরের দামও খুব একটা বেশি না। আলাদা করে বাড়তি কোনো কিছু ঝুলিয়ে রাখতে হচ্ছে না। এখন আসা যাক আসল কথায়। অন্যান্য নির্মাতাদের মতো অ্যাপলও পালস অক্সিমিটারে মনযোগ দেয়। অ্যপল গত সপ্তাহে ঘোষণা দেয়, তাদের ওয়াচ সিরিজ ৬-এর স্মার্টওয়াচগুলোতে ব্লাড অক্সিজেন ও পালস রেট সনাক্তের ফিচার যুক্ত থাকবে। এসব ফিচারের জন্য চার রঙের ছোট বাতিও বা ফটোডিওড থাকবে।
এখন কথা হচ্ছে, আদৌ অ্যাপলের স্মার্টওয়াচে সংযুক্ত এই অক্সিমিটার কাজ করবে কিনা। অর্থাৎ সঠিক ফলাফল দেখাবে কিনা! স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট পণ্য বা ডিভাইস বাজারে আনার আগে যুক্তরাষ্ট্রে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন লাগে। এফডিএ কর্তৃপক্ষ এখনো এই ডিভাইসটির ব্যাপার কিছুই জানায়নি। এফডিএ’র অনুমোদন বা এ ব্যাপারে মন্তব্যের পরই জানা যাবে আদৌ এই ডিভাইস কতটা কাজ করবে।
S/H-(Sultana-3)
1 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার
6 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট
3 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’
8 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার
1 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে
8 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 6 বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে
8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত