editor

প্রকাশিত: 5:04 PM, December 8, 2020

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সিলেটে চিকিৎসকদের বিক্ষোভ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সিলেটে চিকিৎসকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :;

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের চরম অবমাননা এবং সাম্প্রতিককালে দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক উস্কানিমূলক ও রাষ্ট্রদ্রোহিতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আজ  দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফটকের সম্মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘শিক্ষা সেবা প্রগতি’র পতাকাবাহী চিকিৎসক সংগঠন ‘মিডলেভেল চিকিৎসক পরিষদ’ এর উদ্যোগে বিএমএ, স্বাচিপ, ইচিপ, বাংলাদেশ ছাত্রলীগ, অঙ্গীকার, বিএনএ’র নেতৃবৃন্দের উপস্থিতিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মিডলেভেল চিকিৎসক পরিষদের সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ডা. প্রশান্ত সরকার। সংগঠনের দপ্তর সম্পাদক ডা. অরূপ রাউৎ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিওমেক’র অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, সিওমেক’র উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির চক্রবর্তী, উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়, বিএমএ নেতা ডা. আজিজুর রহমান রুমান ও ডা. আশিক আনোয়ার বাহার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মিডলেভেল চিকিৎসক পরিষদ ও সুনামগঞ্জ বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. এম নূরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মিডলেভেল চিকিৎসক পরিষদের সহ-সভাপতি ডা. এনামুল হক, ডা.জহিরুল হাসান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. জলিল কায়সার খোকন, সাংগঠনিক সম্পাদক ডা. সাবের আহমদ, অর্থ সম্পাদক ডা. মোহাম্মদ হাসান, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইলহাম ও সাধারণ সম্পাদক ডা. সুমন, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সজল এস চক্রবর্তী, অঙ্গীকার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ডা. মিল্টন ও বিএনএ’র সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। এছাড়া হাসপাতালের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী পরিষদসহ অনেকে শামিল হয়ে সমাবেশে একাত্মতা ঘোষণা করেন।

স্বাধীনতার মহান স্থপতিকে অবমাননা ও দেশের সাম্প্রদায়িক স্থিতিশীলতা নষ্টের জন্য বক্তারা মৌলবাদী শক্তিকে দায়ী করে তাদের বিরুদ্ধে সদা তৎপর থাকার জন্য চিকিৎসক সমাজসহ সমগ্র দেশবাসীর প্রতি আহ্বান জানান। মহান মুক্তিযুদ্ধে শহিদ ডা. শামসুদ্দীন আহমদ, শহিদ ডা. শ্যামল কান্তি লালা ও শহিদ ডা. কর্ণেল জিয়াউর রহমানের উত্তরসূরী সিওমেক’র প্রগতিশীল চিকিৎসকবৃন্দ তাদের বক্তব্যে ক্যাম্পাসসহ সারাদেশে যেকোনো ধরণের প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিজয়ের মাস ডিসেম্বরে মৌলবাদ আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আরেকটি বিজয় ছিনিয়ে আনার আশাবাদ ব্যক্ত করে এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে মিছিলের মাধ্যমে মেডিকেল কলেজে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

S/H-(Sultana-3)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস

চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস

ওসমানী মেডিকেলে ভুয়া সাংবাদিক ও পুলিশ ফাঁড়ি ইনচার্জ আনোয়ারের রামরাজত্ব

ওসমানী মেডিকেলে ভুয়া সাংবাদিক ও পুলিশ ফাঁড়ি ইনচার্জ আনোয়ারের রামরাজত্ব

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক কথিত ফেইসবুকভিত্তিক ‘ভুয়া সাংবাদিক’ এবং হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ারের যোগসাজশে এক ভয়াবহ

৩১নং ওয়ার্ডের অঘোষিত কাউন্সিলর ও নিয়ন্ত্রক ‘ভাঙাড়ি কালাম’

৩১নং ওয়ার্ডের অঘোষিত কাউন্সিলর ও নিয়ন্ত্রক ‘ভাঙাড়ি কালাম’

সিলেটে আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ও ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের (স্থানীয়ভাবে ‘ভাঙাড়ি কালাম’ নামে পরিচিত) বিরুদ্ধে

জিয়া মঞ্চ দেশ ও জনগণের কল্যাণে এবং বিএনপির হাতকে  শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখছে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ দেশ ও জনগণের কল্যাণে এবং বিএনপির হাতকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখছে: সাহেদ আহমদ

সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের

যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর

গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করলো সিলেট জেলা ও মহানগর যুবদল

গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করলো সিলেট জেলা ও মহানগর যুবদল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সম্বলিত

কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি

কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি

সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী

১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান

১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।