editor
প্রকাশিত: 5:27 PM, December 8, 2020
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ভোটারদের স্বাক্ষর পরীক্ষার আহ্বান গ্রহণ করেননি গভর্নর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভোটারদের স্বাক্ষর পরীক্ষার বিষয়টিই নির্বাচনে সহজে জয় এনে দেবে।
তিন দফা ভোট গণনার পরও জর্জিয়ায় নির্বাচনের ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। এ অবস্থায় অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর কিছু আড়াল করার চেষ্টা করছেন বলে ট্রাম্প অভিযোগ করেছেন।
প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস পেরিয়ে গেলেও পরাজয় মানছেন না ট্রাম্প। নির্বাচন নিয়ে ট্রাম্প শিবিরের একাধিক মামলা ৭ ডিসেম্বর আদালতে খারিজ হয়েছে।
জর্জিয়া, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিনের আদালতে ট্রাম্পের নির্বাচনী মামলা উঠছে আর খারিজ হচ্ছে। কোথাও ট্রাম্পের কথিত ভোট জালিয়াতির অভিযোগ আমল পাচ্ছে না। ট্রাম্পের মামলা নিয়ে খোঁজখবর রাখাই এখন মার্কিন সংবাদমাধ্যমের জন্য দুরূহ হয়ে উঠেছে।
তিন দফা গণনার পরও জর্জিয়ায় ফলাফল ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের পক্ষে গেছে। এই ফলাফল আটকে দেওয়ার জন্য অঙ্গরাজ্যের ফেডারেল আদলতে ট্রাম্প শিবির থেকে আবেদন করা হয়। ফেডারেল বিচারপতি টিমোথি ব্যাটেন মামলাটি খারিজ করে দেন।
সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশের নিয়োগ করা বিচারপতি টিমোথি তাঁর আদেশে বলেছেন, জর্জিয়ার ২৫ লাখ ভোটার বাইডেনকে ভোট দিয়েছেন। এই ভোট পাল্টে দেওয়ার কাজে তিনি ইচ্ছুক নন।
মিশিগানের ডিস্ট্রিক্ট কোর্ট বিচারক লিন্ডা পার্কার ট্রাম্পের আরেকটি এমন মামলা খারিজ করেছেন। গতকাল সোমবার দেওয়া আদেশে বিচারক লিন্ডা পার্কার বলেছেন, নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার এমন আবেদন গণতন্ত্র ও সরকারের প্রতি জনগণের আস্থাকে বিনষ্ট করার একটা প্রয়াস মাত্র।
এত কিছুর পরও ট্রাম্প দমে যাচ্ছেন না। তিনি এখন বলছেন, জর্জিয়ায় ডাকযোগে আসা প্রতিটি ব্যালটে ভোটারদের স্বাক্ষর পরীক্ষা করে দেখতে হবে।
জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর রিপাবলিকান ব্রায়ান ক্যাম্প বলেছেন, উচ্চ আদালতের নির্দেশ ছাড়া এমন স্বাক্ষর পরীক্ষার উদ্যোগ নেওয়ার কোনো সুযোগ নেই।
জর্জিয়া অঙ্গরাজ্য গভর্নরের এমন সিদ্ধান্তে আবার খেপেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। টুইটবার্তায় তিনি অভিযোগ করেছেন, গভর্নর ব্রায়ান ক্যাম্প কিছু আড়াল করার চেষ্টা করছেন। ভোটারদের স্বাক্ষর পরীক্ষার উদ্যোগ তাঁর বিজয়কে সহজ করবে বলে ট্রাম্প উল্লেখ করেন।
জর্জিয়ায় ব্যালটে স্বাক্ষর পরীক্ষা না করা ও অঙ্গরাজ্যের আইনসভার বিশেষ অধিবেশন আহ্বান করে ভোটের ফলাফল পাল্টে না দেওয়ায় লোকজন ক্ষুব্ধ বলে ট্রাম্প বলেছেন।
গতকাল রাতে দেওয়া ফেসবুক পোস্টে ট্রাম্প বলেছেন, জর্জিয়া অঙ্গরাজ্যের আসন্ন সিনেট নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য হেরে যাওয়ার দায় নিতে হবে গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর ও সেক্রেটারি অব স্টেটকে।
প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর শেষ চেষ্টার অংশ হিসেবে সুপ্রিম কোর্টে যেতে পারেন। সুপ্রিম কোর্ট সরাসরি অঙ্গরাজ্য পর্যায়ের নির্বাচনী বিরোধ গ্রহণ করবেন না। সে ক্ষেত্রে ট্রাম্প শিবিরের পক্ষ থেকে বলা হতে পারে, তিনি অঙ্গরাজ্য পর্যায়ের আদালত ও সার্কিট কোর্টে ন্যায়বিচার পাননি। অর্থাৎ, ট্রাম্প সাংবিধানিক অধিকারের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারেন। তবে তাঁর এমন দাবি সুপ্রিম কোর্ট আদৌ গ্রহণ করবেন কি না, সে ব্যাপারে মার্কিন আইন বিশ্লেষকেরা নিশ্চিত নন।
মার্কিন সাংবিধানিক আইনের অন্যতম শীর্ষ আইনজীবী হিসেবে পরিচিত রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ ট্রাম্পের পক্ষে এগিয়ে এসেছেন। টেক্সাস অঙ্গরাজ্যের সাবেক শীর্ষ আইন কর্মকর্তা ও আইনের অধ্যাপক টেড ক্রুজ জানিয়েছেন, সুপ্রিম কোর্ট ট্রাম্পের মামলা গ্রহণ করলে তিনি শুনানিতে উপস্থিত থাকবেন।
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ডাক ভোট গ্রহণের সময়সীমা বৃদ্ধি নিয়ে ট্রাম্প শিবির শুরুতেই সুপ্রিম কোর্টে যাওয়ার চেষ্টা করতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে মিশিগানসহ বেশ কিছু এলাকায় ট্রাম্প-সমর্থকদের বিক্ষিপ্ত সভা-সমাবেশ অব্যাহত রয়েছে। অস্ত্রসহ ট্রাম্পের সমর্থকেরা শনিবার সন্ধ্যায় মিশিগানের সেক্রেটারি অব স্টেটের বাড়ির সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন।
এসব ট্রাম্প-সমর্থক বলছেন, তাঁরা থামবেন না। চুরি করে ছিনিয়ে নেওয়া নির্বাচনের ফলাফল তাঁরা ট্রাম্পকে ফিরিয়ে দেবেন। ট্রাম্পের পক্ষে তাঁদের লড়াই সবে শুরু হয়েছে উল্লেখ করে সমর্থকেরা অনলাইনে ভিডিওবার্তা দিয়েছেন।
এদিকে করোনা সংক্রমিত ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি হাসপাতালে আছেন। তাঁর শরীরে জ্বর নেই বলে ট্রাম্প জানিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, জুলিয়ানি ফোন করে তাঁকে ভালো থাকার কথা জানিয়েছেন। যদিও হোয়াইট হাউস থেকে এ নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
S/H-(Sultana-3)
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট