editor

প্রকাশিত: 5:10 PM, September 13, 2020

গোলাপগঞ্জের ৩ কিলোটিমটার সড়কের জন্য হাজারো মানুষের দুর্ভোগ

গোলাপগঞ্জের ৩ কিলোটিমটার সড়কের জন্য হাজারো মানুষের দুর্ভোগ

গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুরের আলমপুর-মাসুরা (খুর্শিদের খেয়াঘাট) সড়ক এখন বিলীন হওয়ার পথে। এ সড়কটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি প্রায় দুই যুগ ধরে। আলমপুর খালের ভাঙ্গনে প্রায় ৩ কিলোমিটার সড়ক এখন অস্তিত্ব সংকটে। একের পর এক রাস্তাটি বিলীন হয়ে গেলেও সংস্কারে নেই কোন উদ্যোগ। এতে দুর্ভোগে রয়েছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, উপজেলার উত্তর বাদেপাশা ও ভাদেশ্বর এ দুই ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে উত্তর আলমপুরের আলমপুর-মাসুরা (খুর্শিদের খেয়াঘাট) সড়ক। সড়কটি আধা কিলোমিটার বাদেপাশা ইউনিয়নের অধীনে থাকলেও আড়াই কিলোমিটার ভাদেশ্বর ইউনিয়নের অধীনে রয়েছে। এ সড়ক দিয়ে ছিলিমপুর, খাটাকালির পাড়, কুশিয়ারা পুলিশ ফাঁড়ি, কোনাগাঁও, উত্তর আলমপুর, কুলিয়া, কেউটকোনা, রাকুয়ারবাজার, দক্ষিণ আলমপুর, বাগলা, সুপারটেক, সোনার পাড়া ও কালাইন সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার লোকজন যাতায়াত করেন।
ভাঙ্গণের কারণে সড়কটি ক্রমেই বিলীন হওয়ার ফলে শিক্ষার্থীসহ এসব এলাকার সকল বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন। কোন রোগী নিয়ে আসতে হলে পলো কিংবা বাশের মাচাং দিয়ে পায়ে হেটে ৩কিলোমিটার রাস্তা আসতে হয়। অনেক গর্ভবর্তী নারীর প্রসব হয়েছে সড়কে। রাস্তা না থাকার ফলে কৃষকরা শহরে এনে ফসল বিক্রি করতে পারছেন না। ফলে বিশাল এ এলাকার কৃষি জমি রয়েছে পতিত অবস্থায়।
সরেজমিন গিয়ে দেখা যায়, সংস্কারের অভাবে সড়কটি এখন অস্তিত্ব সংকটে। দীর্ঘদিন সড়কটি উন্নয়নের ছোঁয়া না লাগায় সরু আলপথে পরিণত হয়েছে। পাশ দিয়ে ভয়ে যাওয়া আলমপুর খালের ভাঙ্গনে বিলীন হওয়ার উপক্রম সড়কটির। মাসুরা গ্রামের বায়োবৃদ্ধ কৃষক আরব আলী আক্ষেপ করে বলেন, এক সময় আলমপুরের এই রাস্তা দিয়ে যানবাহনও চলাচল করতো। এখন যানবাহন চলাচল দূরের কথা মানুষ চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে।
উত্তর আলমপুর গ্রামের প্রবাসী ফারুক আলী বলেন, আমরা প্রবাসে থাকি। কিন্ত এলাকার এসে যখন রাস্তাঘাটেত এই অবস্থা দেখি তখন আর এলাকায় আসতে মন চায় না। রাস্তা না থাকার ফলে আমরা পায়ে হেটে ৩ কিলোমিটার যাতায়াত করতে হয়। ছিলিমপুর গ্রামের হাফিজ আব্দুল হক বলেন, আমাদের দুর্গতির কোন শেষ নেই। এলাকাবাসী বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও আমাদের এ রাস্তাটি মেরামতে কেউ এগিয়ে আসছে না।
এদিকে গত ৯ সেপ্টেম্বর আলমপুরের আলমপুর-মাসুরা (খুর্শিদের খেয়াঘাট) সড়ক সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আদেবদন করেন এলাকাবাসী। এরপর উপজেলা নির্বাহী বর্মকর্তা মামুনুর রহমান ও উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান এ রাস্তাটি পরিদর্শন করেন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, রাস্তাটি পরিদর্শন করেছি। এখন সার্ভে করে মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠাবো এবং স্থানীয় এমপিকে মহোদয়কেও এ বিষয়ে অবহিত করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান জানান, রাস্তাটি আসলেই অস্তিত্ব সংকটে সরেজমিন পরিদর্শনে গিয়ে বুঝতে পেরেছি। শিগগিরই মেরামতের জন্য মন্ত্রণলয়ে প্রস্তাব পাঠানো হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে: শেখ মো: নজরুল ইসলাম

জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে: শেখ মো: নজরুল ইসলাম

স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন

দক্ষিণ সুরমা সুইপার কলোনির ‘খান বোর্ডিং’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

দক্ষিণ সুরমা সুইপার কলোনির ‘খান বোর্ডিং’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে

মহানগর বিএনপির শীর্ষে সুদীপ রঞ্জন সেন বাপ্পু

মহানগর বিএনপির শীর্ষে সুদীপ রঞ্জন সেন বাপ্পু

দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক

সিসিকের ২৪১ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ থমকে, সিইও’র অসহযোগিতার অভিযোগ

সিসিকের ২৪১ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ থমকে, সিইও’র অসহযোগিতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি

তৃণমূলের নির্ভরযোগ্য কাণ্ডারী এমরান চৌধুরী

তৃণমূলের নির্ভরযোগ্য কাণ্ডারী এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ