admin
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, দেশের ও জাতির জন্য জাতীয় নেতা বরুন রায় মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তি ও তাদের ন্যায্য অধিকারের দাবিতে আমৃত্যু লড়াই করে গেছেন। তিনি ত্যাগের রাজনীতি করেছেন, ভূগের জন্য রাজনীতি করেনি। তিনি তেভাগা আন্দোলন, ভাষা আন্দোলন, ভাসানপানি আন্দোলন, মুক্তিযুদ্ধসহ কৃষক-শ্রমিক-মেহনতি জনতার মুক্তির সংগ্রামের প্রায় প্রতিটি আন্দোলনে সক্রিয়ভাবে অংশ গ্রহন করেছিলেন। জাতীয় নেতা বরুন রায়ের মতো জাতীয় চার প্রয়াত নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ, পীর হাবিবুর রহমান, হুমায়ুন রশীদ চৌধুরী, শ্রী সুরঞ্জিত সেন গুপ্ত সহ সকলই ছিলেন ত্যাগী নেতা। আমি তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাদের আদর্শমতে এই দেশের জানীতির ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে।
তিনি মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে দেশ বরেণ্য রাজনীতিবিদ, প্রয়াত জাতীয় নেতা, কমরেড প্রসূত কান্তি বরুণ রায়ের স্মরণে সুনামগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন ও হাওড় উন্নয়ন পরিষদ সিলেটের যৌথ উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও হাওড় উন্নয়ন পরিষদের সভাপতি সুরঞ্জিত বর্মনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্ত্তী জুয়েল, সিলেট জেলা বারের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম, এপিপি এডভোকেট আলাউদ্দিন। স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, হাওড় উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সভাপতি মনোরঞ্জন তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক এম এ মতিন, আওয়ামীলীগ নেতা মো. বেলাল উদ্দিন, সাংবাদিক খালেদ মিয়া, জাতীয় পার্টি নেতা ইউসুফ সেলু, সমাজসেবী আশিকুর রহমান রাব্বানী, জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি মোশাররফ হোসেন জাকির, শ্রমিক লীগ নেতা মো. নেওয়াজ আহমদ, ছাত্রলীগ নেতা সাগর বিশ্বাস পদ্য, নির্ঝর রায়, মামুন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি
S/H(t-2)
1 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
4 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
8 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
5 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
6 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
3 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার