editor
প্রকাশিত: 2:22 PM, December 9, 2020
অনলাইন ডেস্ক:
তৃণমূল কংগ্রেসের নদিয়া জেলা সম্মেলনে সাংবাদিকদের দু পয়সার সাংবাদিক বলে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বলা উক্তিকে কেন্দ্র করে ঝড় বয়ে যাচ্ছে। স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়কে আসরে নেমে বলতে হয়েছে, তিনি সাংবাদিকদের শ্রদ্ধা করেন, সম্মান করেন। মহুয়া মৈত্রের বক্তব্যের প্রেক্ষিতে কলকাতার একাধিক সংবাদ মাধ্যম তাঁকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা প্রেস ক্লাব একটি বিবৃতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করে ঘটনাটির নিন্দা করেছে। ডিজিটাল মিডিয়া এসোসিয়েশন ঘটনার নিন্দা করে উদ্বেগও প্রকাশ করেছে। কৃষ্ণনগরে তৃণমূলের জেলা মিটিং এ সংবাদ মাধ্যমের কয়েকজন প্রতিনিধিকে দেখে মহুয়া তেলেবেগুনে জ্বলে উঠে বলেন, এদের কে ঢুকতে দিয়েছে? যত সব দু পয়সার সাংবাদিক! কৃষ্ণনগরের সাংসদের এই কথায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আগুনের আঁচ বুঝতে পেরে মহুয়া ঘুরিয়ে দুঃখপ্রকাশ করেন, তাও একটি মিমের মাধ্যমে। এরপরই সাংবাদিকদের সংগঠনগুলি সরব হয়। কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর বলেন, এই ঘটনায় নিন্দার ভাষা নেই। উনি আবার প্রেস ক্লাবের সদস্যদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছেন, উনি জানেন না ওদের দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় প্রেস ক্লাবের সাম্মানিক সদস্য। তৃণমূলের বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেন, এটা মহুয়ার ব্যক্তিগত মত।।
S/H-(Ripa-5)
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট