editor

প্রকাশিত: 5:09 PM, May 11, 2025

কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে সাহায্য করতে চান ট্রাম্প

কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে সাহায্য করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে গর্ব প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কাশ্মীর সংকটের ‘হাজার বছরের’ অচলাবস্থার সমাধানে তিনি সহায়তা করতে চান।

ভারত ও পাকিস্তানের মধ্যে সদ্য ঘোষিত যুদ্ধবিরতির প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানান, এই সিদ্ধান্তে পৌঁছানোর ব্যাপারে ওয়াশিংটন সাহায্য করতে পারায় তিনি গর্ববোধ করছেন। শনিবার গভীর রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি গর্বিত যে যুক্তরাষ্ট্র এই ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করতে পেরেছে।

ট্রাম্প আরও বলেন, ভারত ও পাকিস্তানের শক্তিশালী, দূরদর্শী নেতৃত্ব দেখিয়েছে যে তারা বুঝতে পেরেছে এখনই আগ্রাসন থামানোর সময়।

তিনি জানান, যদিও আলোচনায় বিষয়টি আসেনি, আমি দুই দেশের সঙ্গে ব্যাপকভাবে বাণিজ্য বাড়াবো। এছাড়া আমি দুই পক্ষের সঙ্গেই কাজ করে দেখবো, ‘হাজার বছর পর’ কাশ্মীরের ব্যাপারে কোনো সমাধানে পৌঁছানো যায় কি না।

কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের এমন মন্তব্যে অনেকেই প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্র কি এবার সত্যিই মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে আসবে?

এর আগে, শনিবার ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতজুড়ে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ বুদ্ধি ও চমৎকার কৌশল প্রয়োগের জন্য উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ!

সূত্র: সিএনএন

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।

তামাবিলে অধরা জালাল উদ্দিন

তামাবিলে অধরা জালাল উদ্দিন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে