admin
প্রকাশিত: 6:13 PM, December 9, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেটে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন জয়িতারা হচ্ছে সকল বাধাবিপত্তি অতিক্রম করে স্ব স্ব ক্ষেত্রে সফল নারীর প্রতীকী নাম । জয়িতারা বাংলাদেশের বাতিঘর । তাদের দেখে দেশের অন্যান্য নারীরা জয়িতা হতে অনুপ্রাণিত হবে । এভাবে এগিয়ে যাবে দেশ ও সমাজ । এ উদ্দেশ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর জয়িতা অন্বেষণে বাংলাদেশ বাস্তবায়ন করছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস-২০২০ উদ্যাপন উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
৯ ডিসেম্বর বুধবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২০ উদ্যাপন উপলক্ষে “কমলারঙেরবিশে^ নারী,বাধার পথ দেবেইপাড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সকল কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী,জাতীয় মহিলা সংস্থা, ব্র্যাক,জনপ্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন।
মানববন্ধন শেষে ৫জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তারের সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এ পি সি প্রকল্পের চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর প্রিয়াংকা দাস রায় এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জাতীয় পর্যায়ে রোকেয়া পদক প্রাপ্ত ও সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা হক, উপ পরিচালক স্থানীয় সরকার বিভাগ মীর মাহবুবুর রহমান ও জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানের ৫ ক্যাটাগরীতে নির্বাচিত ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে ফুল, উত্তরীয়, সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদানকরা হয়। সিলেট জেলায় পাঁচ ক্যাটাগরীতে নির্বাচিত জয়িতারা হলেন : ১) অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী- স্বর্ণলতা রায়, জামতলা, সিলেট। ২। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী- সৈয়দা শিরীন আক্তার, চৌহাট্টা, সিলেট ৩। সফল জননী নারী- রহিমুন নেছা চৌধুরী, জকিগঞ্জ, সিলেট ৪। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী- হোসনে আরা বেগম, জকিগঞ্জ, সিলেট ৫। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী- বীথিকা দত্ত, সিলেট সদর , সিলেট। জেলা প্রশাসক জয়িতাদের সম্মাননা সনদ, ক্রেস্ট তুলে দেন ।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়