admin

প্রকাশিত: 10:47 PM, May 27, 2025

মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট এর আত্মপ্রকাশ

মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট এর আত্মপ্রকাশ

7

সিলেটে কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক  সহযোগিতা এবং অধিকার রক্ষার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট। সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মাল্টিমিডিয়া সাংবাদিকতায় অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল একঝাঁক সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

4

মঙ্গলবার (২৭ মে) রাত ৯টায় সিলেট নগরীর মিরবক্সটুলাস্থ রেইনবো রেস্তোরায় সিলেটে কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের মাল্টিমিডিয়া সাংবাদিকরা মিলে এই সংগঠনের আত্মপ্রকাশ ও আহ্বায়ক কমিটি গঠন করেন।

ঢাকা পোস্টের সিলেট প্রতিনিধি মাসুদ আহমদ রনিকে আহবায়ক, দৈনিক খবরের কাগজের ফটো সাংবাদিক ও মাল্টিমিডিয়া প্রতিবেদক মামুন হোসেনকে যুগ্ম আহবায়ক ও দৈনিক আমার দেশের ফটো সাংবাদিক এইচ.এম শহীদুল ইসলামকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিলেট ভয়েসের লতিফুর রহমান উজ্জ্বল, দৈনিক কালেরকন্ঠের কবির আহমদ, নয়া দিগন্ত’র মাল্টিমিডিয়া রিপোর্টার মহসিন রনি, শ্যামল সিলেটের আলী হায়দার মিদুল।

3

মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের আহবায়ক মাসুদ আহমদ রনি বলেন, আধুনিক সাংবাদিকতার ধারায় মাল্টিমিডিয়া কনটেন্ট প্রোডাকশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করা স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। তাই আমরা মনে করি এই সংগঠনের আত্মপ্রকাশ একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। আগামী দিনগুলোতে নিয়মিত সভা, প্রশিক্ষণ কর্মশালা, নেটওয়ার্কিং সেশন এবং সাংবাদিকদের কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করা হবে। দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন ও আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

3

সভায় উপস্থিত ছিলেন দৈনিক সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী, কালের কণ্ঠ ফটো সাংবাদিক আশকরি আমিন রাব্বি, প্রথম আলো ফটো সাংবাদিক আনিস মাহমুদ, বাংলা নিউজের ফটো সাংবাদিক মাহমুদ হোসেন, বার্তা২৪.কম’র স্টাফ করেসপন্ডেন্ট মশাহিদ আলী, সিলেট ভিউ’র শহিদুল ইসলাম সবুজ, আজকের পত্রিকার রোমান আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

8 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

1 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

7 স্টাফ রিপোর্টার: 4 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

2 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 3 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 6 শুক্রবার (২১

1
3