editor
প্রকাশিত: 4:52 PM, June 3, 2025
সিলেটের শাহপরান বাইপাস এলাকার মুরাদপুর বাজারে রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (৩ জুন) দুপুর ২টায় থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুরাদপুর বাজার পয়েন্টে সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। বিক্ষোভ চলাকালে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন দূর-দুরান্তের যাত্রীরা।
আন্দোলনকারীরা জানান, মুরাদপুর বাজার হতে প্রায় কানাইঘাট উপজেলা সদরে যাতায়াতের প্রায় ১০ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। সংস্কার না হওয়ায় চলাচলের জন্য রাস্তাটি ব্যবহার একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তা দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, যাতায়াতেও সমস্যায় পড়তে হয়। বিভিন্ন স্থানে দেবে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন রাস্তাটির সংস্কারি বহীন অবস্থায় থাকার ফলে যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হয় শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার জনসাধারণের। রাস্তাটি দ্রুত সংস্কার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দেওয়া হয়।
মুরাদপুর বাজারের জমিদার ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে ও বাজার কমিটির সভাপতি জিল্লু রহমানের সঞ্চালনায় প্রতিবাদে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাজার কমিটির সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ, সদস্য ভুট্রো, নায়িম আহমদ, ডা. মেহেরউল্লা, আব্দুর রউফ, ফার্মেসী ব্যবসায়ী ছয়ফুল, আব্দুল করিম, রায়হান, আব্দুলসহ ৩১নং ওয়ার্ডে ও মুরাদপুর এলাকার সর্বস্তরের এলাকাবাসী।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের