editor
প্রকাশিত: 5:03 PM, June 4, 2025
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুরবানির পর নগরজুড়ে গৃহীত পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী র্যালির আয়োজন করে সিলেট স্টুডেন্ট অর্গানাইজেশন।
বুধবার (৪ জুন) নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই র্যালিটি। এসময় সিলেট স্টুডেন্ট অর্গানাইজেশনের শিক্ষার্থীরা কুরবানির বর্জ্য ফেলুন নির্দিষ্ট স্থানে, নগর পরিচ্ছন্নতা আমাদের সকলের দায়িত্ব, পরিবেশ রক্ষা হোক ঈদের আনন্দে ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
র্যালি শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, কুরবানির মাধ্যমে ত্যাগের যে শিক্ষা আমরা গ্রহণ করি, তা যেন নগর পরিচ্ছন্নতায়ও প্রতিফলিত হয়। ঈদের আনন্দ যেন বর্জ্যের দুর্গন্ধে নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। শিক্ষার্থীদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সময়োপযোগী। আমি আশা করি নগরবাসী বর্জ্য ব্যবস্থাপনায় আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। তিনি আরও বলেন, সিলেট একটি ঐতিহ্যবাহী ও পর্যটননির্ভর নগরী। এর পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। কুরবানির পশুর বর্জ্য যেন খাল, ড্রেন বা রাস্তার পাশে ফেলা না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এসময় শিক্ষার্থীদের এই উদ্যোগের মাধ্যমে সকল নাগরিককে কুরবানির পর নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে এবং সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতে আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাপান প্রবাসী মো: হিফজুর রহমান রিজভী, সিলেট স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরিকুল ইসলাম হাসান, মহাসচিব হাসান আহমদ, ক্লাব সদস্য কাউসার আহমেদ রিদয়, এহসান আহমেদ জুবায়ের, আরাফাত রহমান, হাফিজ মাহবুব আহমেদ, নুরুন্নবী জুম্মান প্রমুখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের