admin

প্রকাশিত: 7:08 PM, June 9, 2025

ফ্যাসিস্ট পুনর্বাসন মিশনে এনআইএমসি’র উপ পরিচালক সাদেক

ফ্যাসিস্ট পুনর্বাসন মিশনে এনআইএমসি’র উপ পরিচালক সাদেক

মোহাম্মদ আবু সাদেক। জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের (এনআইএমসি) উপ পরিচালক ( বেতার প্রকৌশল)। বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়। পলাতক আওয়ামীলীগ সরকারের শীর্ষকর্তাদের সাথে ঘনিষ্ঠতার সুবাদে বিগত সরকারের সময়ে নিয়েছেন একের পর এক পদন্নোতি। সেই সময়ে এনআইএমসিতে তার দাপটে অতিষ্ঠ ছিলেন সহকর্মীরা। তৎকালীন সময়ের সরকার বিরোধী কর্মকর্তারা যেখানে কোণঠাসা ছিলেন, সেখানে এই সাদেক ছিলেন এনআইএমসির একচ্ছত্র অধিপতি। বিভিন্ন প্রকল্পের পরিচালক হিসেবে নিয়েছেন অতিরিক্ত সুবিধা।

কিন্তু গত বছরের ৫ আগষ্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর তিনি খোলস পাল্টিয়েছেন। কখন জামায়াত নেতা আবার কখনো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হারিস চৌধুরীর আত্নীয় পরিচয় দিয়ে রয়েছেন বহাল তবিয়তে। বর্তমান সময়েও তার নিয়ন্ত্রণে থাকা প্রকল্প সমূহে ফ্যাসিস্টদের দোসর সাংবাদিক সংযুক্ত করার মাধ্যমে তাদেরকে পুনর্বাসন করার মিশনে নেমেছেন। সরকার পরিবর্তনের পর তার নিয়ন্ত্রণাধীন প্রকল্প সমূহে সারাদেশ থেকে যেসকল সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে তার বেশীরভাগই বিগত সরকারের সময়ে নির্লজ্জ দালালি করেছেন। দেশ, জাতি ও ছাত্রজনতার বিপক্ষে অবস্থান নিয়ে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার নির্লজ্জ চেষ্টা করেছেন।

আগামী ১০ জুন সিলেটের সাংবাদিকদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজনেও তিনি লুকোচুরির আশ্রয় নিয়েছেন। সরকারি ছুটির মধ্যে অত্যন্ত গোপনীয়তার সহিত নিজের পছন্দের লোকজনকে প্রশিক্ষণ দেয়ার নামে প্রকল্পের অর্থ হরিলুটের সকল বন্দোবস্ত সম্পন্ন করেছেন। সিলেটের সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল তিনটি প্রেসক্লাব থাকলেও অধিকাংশ দায়িত্বশীল সাংবাদিক নেতারা বিষয়টি নিয়ে অন্ধকারে রয়েছেন। এটি নিয়ে সাংবাদিকদের মঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, সিলেটে বাড়ি হওয়ার সুবাদে স্টেক হোল্ডার কারো সাথে কোন ধরনের পরামর্শ না করেই নিজের পছন্দসই লোকদের তালিকা করে কর্মশালা সম্পন্ন করার প্রস্তুতি সম্পন্ন করেছেন। অথচ সরকারি ছুটির দিনে কোন কর্মশালা আয়োজন করার নিয়ম নেই। সিলেটে প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের কথা বলে তালিকা তৈরি করার জন্য এনআইএমসির পক্ষ থেকে নির্দেশনা দেয়া হলেও তিনি এর তোয়াক্কা করেন নি। গণঅভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে নীতিতে দেশ পরিচালনা করছে মোহাম্মদ আবু সাদেক ঠিক এর উল্টো পথে হাটছেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে অভিযুক্ত মোহাম্মদ আবু সাদেকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেন নি।

তবে এনএআইএমসির দায়িত্বশীল সূত্র জানিয়েছে সিলেটে গণঅভ্যুত্থানের স্বপক্ষে সাংবাদিকদের নিয়ে কর্মশালা আয়োজন করার জন্য। আর এটি না করতে পারলে অনুষ্ঠানটি স্থগিত করতে ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের