editor
প্রকাশিত: 6:39 PM, June 16, 2025
সিলেট বিভাগ ইট প্রস্তুতকারক মালিক গ্রুপের এক জরুরী মতবিনিময় সভা সোমবার (১৬ জুন) বেলা ১২টায় নগরীর মেন্দিবাগ সালিম ম্যানশনের ২য় তলাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ইট প্রস্তুতকারী মালিক গ্রুপের সভাপতি হাজী মোঃ দিলওয়ার হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুল আহাদ এর পরিচালনায় সভায় ইট ভাটা পরিচালনার জন্য পরিবেশ ছাড়পত্র প্রাপ্তি সহ বিভিন্ন লাইসেন্স নবায়নের প্রতিবন্ধকতা, ইট ভাটার মাটি সংগ্রহে ভোগান্তি ইত্যাদি বিষয়ে বক্তব্য রাখেন সৈয়দ মতিউর রহমান, মোঃ সামছুল হক, মৌলানা কুতুব উদ্দিন, এম এ হান্নান. মোঃ আব্দুর রকিব চৌধুরী, মোঃ ফয়েজ উদ্দিন আহমদ, মিহির বণিক, আমিনুল ইসলাম মুন্সি, মোঃ শাহিন মিয়া, মোঃ নুরুল ইসলাম।
মতবিনিময় সভায় সিলেট বিভাগের সকল জেলার ইট ভাটার মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ইট ভাটার মালিকগন প্রতিবছর সরকারকে হাজার হাজার কোটি টাকা ভ্যাট ও ট্যাক্স প্রদান করেন। ইটভাটার সাথে লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ন অবদান রাখলেও ইট ভাটার মালিকগন সরকারের বিভিন্ন সংস্থা বিশেষ করে পরিবেশ মন্ত্রনালয় মাধ্যমে হয়রানী শিকার হতে হয়। সরকারের রাজস্ব আয় বৃদ্ধি, লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থানের জন্য ইট ভাটা মালিকদের হয়রানী বন্ধ করার সরকারের প্রতি আহবান জানানো হয়।
সভায় আলোচনা ক্রমে সিলেট বিভাগের সকল জেলার ইট প্রস্তুতকারী মালিদের নিয়ে সিলেট বিভাগ ইট প্রস্তুতকারক মালিক গ্রপ গঠনের লক্ষ্যে সর্বসম্মতিতে আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির দায়িত্বশীলরা হলেন- আহবায়ক হাজী মোঃ দিলওয়ার হোসেন, যুগ্ম আহবায়ক সৈয়দ মতিউর রহমান, মোঃ সামছুল হক, মৌলানা কুতুব উদ্দিন, মোঃ ফয়েজ উাদ্দন আহমদ, সদস্য সচিব হাজী আব্দুল আহাদ, যুগ্ম-সদস্য সচিব মোঃ আতিক হোসেন, অর্থ-সচিব মোঃ অহিদ মিয়া, সদস্য এম. এ.হান্নান, সৈয়দ মোজাম্মিল আলী শরীফ, মোঃ আব্দুর রকিব চৌধুরী, হাজী মোঃ মাহমুদুল হোসেন সেজু, মোঃ ফজলু রহমান, আমিনুল ইসলাম মুন্সি, রাজিব রায়, মামুনুর রশীদ, মোঃ নুরুল ইসলাম, মোঃ শাহিন মিয়া।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট