admin

প্রকাশিত: 7:18 PM, June 17, 2025

স্ত্রীকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার আসামিদের ছেড়ে দিলো নবীগঞ্জ থানা পুলিশ

স্ত্রীকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার আসামিদের ছেড়ে দিলো নবীগঞ্জ থানা পুলিশ

নবীগঞ্জ সংবাদদাতা:: নবীগঞ্জের মুকিমপুরে যৌতুকের দাবিতে এক প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। টাকার জন্য গৃহবধূর গায়ে দেওয়া হয়েছে গরম খুন্তির সেঁক।

এ ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে সেনাবাহিনী আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাদের ছেড়ে দেয় বলে অভিযোগ উঠেছে। ৬ জুনের এ ঘটনা রোববার সামাজিক মাধ্যমে প্রকাশ হলে সবার নজরে আসে।

জানা যায়, নির্যাতনের মুখে গৃহবধূ লিজা আক্তার ওরফে নাজিরা আক্তার লিজা নবীগঞ্জ থানায় স্বামীসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর এ ঘটনায় দুই আসামিকে আটক করেন সেনা সদস্যরা। পরে তাদের পুলিশ ছেড়ে দেওয়ায় তোলপাড় শুরু হয়।

মামলার অভিযুক্তরা হলেন উপজেলার আউশকান্দি ইউনিয়নের মুকিমপুর গ্রামের বাসিন্দা লিজার ননদ রেবি খান, ভাশুর ফয়েজ খান, দেবর হাবিবুর খান ও স্বামী শোয়াইবুর খান। লিজা নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামের ইলাছ মিয়ার মেয়ে।

মামলার পরিপ্রেক্ষিতে ৬ জুন ওসমানীনগর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাহরিয়ারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল বিশ্বনাথ উপজেলার দশ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে রেবি খান ও ফয়েজ খানকে আটক করে বিশ্বনাথ থানায় সোপর্দ করে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালে শোয়াইবুরের সঙ্গে লিজার বিয়ে হয়। স্বামীর যুক্তরাজ্যে যাওয়ার জন্য লিজার বাবার বাড়ি থেকে ২৭ লাখ টাকা দেওয়া হয়। কিছুদিন পর দেবর হাবিবুরের বিদেশ যাওয়ার জন্য তাঁর কাছে আরও ২০ লাখ টাকা দাবি করা হয়। এই নিয়ে শুরু হয় নির্যাতন।

সেনাবাহিনীর মেজর মুবীন আর রহমান জানান, বাদীর লিখিত অভিযোগ যাচাই-বাছাই করে সত্যতা পান তারা। আসামিদের আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তারা যাননি। বিষয়টি ওসমানীনগর সেনা ক্যাম্পে জানানো হলে অভিযান চালিয়ে দু’জনকে আটক করে বিশ্বনাথ থানায় সোপর্দ করা হয়। থানার ওসি আসামিদের নবীগঞ্জ থানায় হস্তান্তরের কথা বললেও পরে জানা যায় পুলিশ তাদের ছেড়ে দিয়েছে।

এ ব্যাপারে কথা বলতে ওসির নম্বরে কল করলে এসআই নুর মিয়া ফোন ধরে জানান ওসি ছুটিতে। ওই দুই আসামিকে নবীগঞ্জ থানা পুলিশ এসে নিয়ে গেছে।

এদিকে নবীগঞ্জ থানার ওসি কামরুজ্জামান জানান, রেবি খান ও ফয়েজ খান নামের দুই আসামিকে তাদের থানায় হস্তান্তর করা হয়েছিল। প্রাথমিক তদন্তে তাদের অপরাধ প্রমাণ না হওয়ায় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ছেড়ে দেওয়া হয়।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট