editor

প্রকাশিত: 9:35 PM, June 18, 2025

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি ২৭ বছর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি ২৭ বছর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি ২৭ বছর। ফলে ছাত্র-ছাত্রীদের দাবি আদায়ের কার্যকর কোনো মাধ্যম নেই, যা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ও ছাত্র-কল্যাণকে ব্যাহত করছে।
ছাত্র সংসদ ছাত্র-ছাত্রীদের শিক্ষা সংশ্লিষ্ট দাবি আদায়ের কার্যকর প্লাটফর্ম হিসেবে যেমনি কাজ করে তেমনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে ভবিষ্যতের যোগ্য নেতৃত্ব তৈরিতে সহায়ক ভূমিকা রাখে। ইতিহাস তাই বলে। অথচ বাংলাদেশে এই প্রক্রিয়া সিকি শতাব্দির বেশি সময় ধরে বন্ধ রয়েছে।
১৯৯১ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। একই বছর অনুষ্ঠিত হয় প্রথম শাকসু নির্বাচন। এতে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ও অর্থনীতি-এই ৩ বিভাগের ছাত্র-ছাত্রীরা সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেন। বিজয়ী হন জাতীয়তাবাদী ছাত্রদলের ৭ জন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ১ জন ও ইসলামী ছাত্র শিবিরের ১ জন। শাকসুর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ নূরুজজামান জামান। দ্বিতীয় নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন হরুনুর রশিদ। তবে এই দুই মেয়াদে সহ সভাপতির পদ ছিলোনা।
তৃতীয় শাকসু নির্বাচনে সহ সভাপতি পদ অন্তর্ভুক্ত হলে এ পদে নির্বাচিত হন আব্দুছ ছালাম আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ছাব্বির চৌধুরী।
শাকসুর চতুর্থ নির্বাচনে সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন যথাক্রমে দেলওয়ার ইসমাইল টিটু ও কামরুল ইসলাম।
পঞ্চম শাকসু নির্বাচনে নির্বাচিত হন সহ সভাপতি পদে আশরাফুল আজিম রুবন ও সাধারণ সম্পাদক পদে বদরুদ্দোজা শাহীন।
এ যাবৎ সর্বশেষ অর্থাৎ ষষ্ঠ শাকসু নির্বাচনে সহ সভাপতি নির্বাচিত হন কামরুল হাসান কাবেরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুল্লাহ আল মামুন।
এরপর আর শাকসু নির্বাচন না হওয়ায় ছাত্র-ছাত্রীদের অধিকার আদায়, কল্যাণ সাধন ও গণতান্ত্রিক চর্চা ব্যাহত হচ্ছে বলে শিক্ষার্থীরা মনে করেন।
শাকসুর প্রতিষ্ঠাতা নির্বাচিত  সাধারণ সম্পাদক,  রাজনৈতিক বিশ্লেষক ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব মো. নূরুজ্জামান জামান এর সাথে আমাদের প্রতিনিধির কথা হলে তিনি জানান সুস্থ গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক চর্চা এবং যোগ্য ও মেধাবী নেতৃত্ব গড়ে তুলতে নিয়মিত শাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন।
তিনি বলেন, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন একদিকে যেমনি ছাত্র-ছাত্রীদের শিক্ষা সংশ্লিষ্ট দাবি আদায়ের কার্যকর প্লাটফর্ম তৈরি করে তেমনি ভবিষ্যতের যোগ্য নেতৃত্ব তৈরিতে সহায়ক হয়।
তার মতে, শাকসু ছাত্র-ছাত্রীদের অধিকার ও স্বার্থ রক্ষায় ভূমিকা পালন করতে পারছে না। গড়ে উঠছে না যোগ্য ও মেধাবী নেতৃত্ব। সংকট মোকাবিলায় বিশেষ করে শিক্ষা, আবাসন, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে বিরাজমান সমস্যা সমাধানেও মাধ্যম হিসেবে ভূমিকা রাখতে পারছে না।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট