admin

প্রকাশিত: 5:55 PM, December 10, 2020

মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভায় মেয়র আরিফ

মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভায় মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক

সিলেট সিটি  কর্পোরেশনরে মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের মানুষের মাঝে রাজনৈতিক ও ধর্মীয় স¤প্রীতি অটুট রয়েছে। এটা আমাদের ঐতিহ্য। তিনি বলেন একটি সমৃদ্ধ সিলেট নগরী গড়ে তুলতে আমাদের সম্মিলিত ভাবে কাজ করে যেতে হবে। নাগরিক অধিকার প্রতিষ্টা করতে হবে। সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। তিনি নগর উন্নয়নে নাগরিকদের সহযোগিতা কামনা করে বলেন যথাসময়ে হোল্ডিং, ট্র্যাক্স, পানির বিল প্রভূতি প্রদান করে এই সহযোগিতা প্রদান করা যায়। মাত্র ২শত টাকার মাসিক পানির বিল ১৬ বছর ধরে যারা দেননা তাদের কাছে তো বিল  পরিশোধ করা কঠিন হবেই। সেজন্য গ্রাহকদের কিস্তির সুবিধা দিবে সিটি কর্পোরেশন। তিনি বলেন ফুটপাত দিয়ে নাগরিকদের চলাচল নিশ্চিত করতে হবে এটা তাদের অধিকার। ফুটপাত দখল করে যারা সম্পদ গড়ে তুলেছেন তাদের আবার পুনর্বাসন কেন। তিনি বলেন খুব শীঘ্রই কালক্টরেট মসজিদ থেকে আম্বরখানা পর্যন্ত ফুটপাত হকার মুক্ত করা হবে। মেয়র আরিফুল হক চৌধুরী বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং জীবিতদের সু-স্বাস্থ্য কামনা করেন। তিনি বুধবার (৯ ডিসেম্বর) রাত ৮ টায় নগরীর জিন্দাবাজারের আল-হামরা শপিং সেন্টারের একটি অভিজাত হোটেলে সিলেট মহনগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির ১০১ সদস্যের নাম ও পদবী ঘোষনা অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও তরুণ সমাজসেবী আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মকন মিয়া চেয়ারম্যান, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, মহানগর বিএনিপর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি চন্দন শাহা, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ সভাপতি মাওলানা খায়রুল ইসলাম, সহ-সভাপতি তাহমিন আহমেদ তাহমিদ, আব্দুল জব্বার জলিল ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহী উদ্দিন আহমদ সেলিম, সিলেট রেড ক্রিস্টের সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, সিলেট সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আবদুল মুনিম মল্লিক মুন্না, ব্রহ্মময়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুর রহমান আতিক, হাজী আব্দুল মতিন প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পরিষদের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ তুহেল, সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা খলিলুর রহমান। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন নাইওরপুল জামে মসজিদের ইমাম মাওলানা নাজিম উদ্দিন ক্বাসেমী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়