editor
প্রকাশিত: 4:18 PM, June 10, 2025
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার আঙ্গারজুর গ্রামে মৃত আজাদ হোসাইনের বসত বাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর ও হুমকীর ঘটনা ঘটেছে। এসময় আজাদ হোসাইনের স্ত্রী শাহনাজ ফেরদৌস খুকি বাড়িতে ছিলেন। সাগর নামের স্থানীয় বখাটে সন্ত্রাসী এই ঘটনাটি ঘটিয়েছে। পরে প্রতিবেশীরা এগিয়ে আসলে সন্ত্রাসী সাগর পালিয়ে যায়। ৯ জুন সোমবার বিকাল ৫টার দিকে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় বাড়িতে থাকা শাহনাজ ফেরদৌস খুকি নিজেদের নিরাপত্তা নিয়ে আতংকিত হয়ে পড়েছেন।
জানা যায়, উপজেলার আঙ্গারজুর গ্রামের আজাদ হোসাইনের মেয়ে ফাতেমাতুজ জহুরা অঞ্জলিকে রাস্তাঘাটে নানাভাবে উত্যক্ত করতো, প্রেমের প্রস্তাব দিতো, এমনকি তাকে অপহরণ করারও হুমকী দিতো স্থানীয় বখাটে সন্ত্রাসী সাগর। সাগর উপজেলার সুপাতলা গ্রামের মৃত নছর উল্লার পুত্র। সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং ছাত্রলীগের চিহ্নিত ক্যাডার। সাগরের হুমকী ও উত্যক্ত করনে এক পর্যায় দেশে ফাতেমাতুজ জহুরা অঞ্জলির জীবন চরম অনিরাপদ হয়ে ওঠে। তখন জীবন বাঁচাতে সে দেশ ত্যাগ করে প্রবাসে চলে যায়। ফাতেমাতুজ জহুরা অঞ্চলি দেশ ছেড়ে যাওয়ার পরও সন্ত্রাসী সাগর ক্লান্ত হয়নি। সে তার পরিবারকে নানাভাবে হুমকী দিতো। ঘটনার দিন ৯জুন সোমবার বিকাল ৫টার দিকে সাগর আঙ্গারজুর গ্রামে অঞ্জলির বাড়িতে যায়। এসময় বাড়িতে কেবল অঞ্জলির মা শাহনাজ ফেরদৌস খুকি ছিলেন। সাগর জোরপূর্বক বসতঘরে ঢুকে হামলা চালায়, সে ঘরের আসবাবপত্র ও দরজা জানালা ভাংচুর করে। অঞ্জলিকে দেশে এনে তার সাথে বিয়ে দিতে হবে, অন্যতায় বাড়িঘর সব জ্বালিয়ে দিবে এবং অঞ্জলি যেদিন দেশে আসবে সেদিন তাকে খুন করবে বলে হুমকী দেয় সাগর। এই ঘটনায় ভয় পেয়ে কান্নাকাটি ও চিৎকার করেন শাহনাজ ফেরদৌস খুকি। তার কান্না ও চিৎকার শুনে প্রতিবেশী লোকজন ছুটে আসলে সন্ত্রাসী সাগর পালিয়ে যায়। এই ঘটনায় অঞ্জলির মা শাহনাজ ফেরদৌস খুকি নিজের ও তার মেয়ের জীবনের নিরাপত্তা নিয়ে আতংকিত হয়ে পড়েছেন।
এই ঘটনাটি স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হলেও সন্ত্রাসী সাগরের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। কারন সাগর এলাকার দূর্ধর্ষ সন্ত্রাসী ও বখাটে টাইপের ছেলে। তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে এবং এলাকায় তার ব্যাপক প্রভাব রয়েছে।
1 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
4 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
8 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা
7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে চোরাচালান, প্রভাব বিস্তার ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আলোচনায় রয়েছেন দুই ভাই নজরুল মোল্লা
4 জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ৩৭তম মৃত্যু বার্ষিকী ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঘোষিত ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক
2 স্টাফ রিপোর্টার: সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে মোড় নিয়েছে। সরকারি দলের প্রভাবশালী নেতাদের মদদ ও রাজনৈতিক পৃষ্ঠপোয়কতায় অপরাধী
3 স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও (রাধাকোনা) এলাকায় একটি বসতবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের অভয়ারণ্য
7 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ চক্ষু হাসপাতালের অভ্যন্তরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। হাসপাতাল পরিচালনা কমিটি না থাকার সুযোগে সিন্ডিকেট তৈরির