admin
প্রকাশিত: 8:00 AM, September 7, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় অপরাধীদের কাছে যেন রীতিমতো জিম্মি হয়ে পড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। সম্প্রতি চরম বেপরোয়া হয়ে উঠেছে সিলেটে সন্ত্রাসী কার্যক্রম চালানো ‘ট্যাটু সুমন বাহিনী’।
গত ১২ আগস্ট রাতে সিলেট নগরের উপশহর ও তামাবিল সড়কে র্যাবের গোয়েন্দা শাখার দুজন সদস্যকে চরমভাবে নির্যাতন ও অপহরণের ঘটনার পর জেলাজুড়ে তোপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় শাহপরাণ (র.) থানায় মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে মূল হোতারা।
মামলা সূত্রে জানা যায়, র্যাব-৯-এর গোয়েন্দা শাখার সদস্য কর্পোরাল আবুল কাশেম এবং সদস্য কবীর আহমদ গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন। নগরীর উপশহর শিবগঞ্জ হয়ে তামাবিল সড়কের দিকে যাওয়ার সময় তাদের পিছু নেয় ট্যাটু সুমন বাহিনীর সদস্যরা। র্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিলেও সন্ত্রাসী বাহিনীটি তা উপেক্ষা করে তাঁদের ওপর হামলে পড়ে। পরবর্তীতে মোটরসাইকেল, মোবাইল ফোন কেড়ে নিয়ে চরম মারধর ও নির্যাতন চালিয়ে র্যাব সদস্য কবীর আহমদকে অন্য একটি গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ ও র্যাবের অন্য দল খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে গোয়েন্দা সদস্যকে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত শাহাদাত উদ্দিন সাদ্দাম নামে এক সন্ত্রাসীকে আটক করে। এই ঘটনায় ল্যান্স কর্পোরাল আবুল কাশেম বাদী হয়ে শাহপরাণ থানায় ২২(৮)২৪ নম্বর মামলা দায়ের করেন।
অনুসন্ধানে জানা গেছে, র্যাব সদস্যদের ওপর হামলার নেপথ্যে রয়েছে সিলেট সীমান্তজুড়ে গড়ে তোলা বিশাল চোরাচালান সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মূল নিয়ন্ত্রক উপশহরের বাসিন্দা সামছুজ্জামান সামছুর ছেলে ওয়েস আহমদ সুমন ওরফে ‘ট্যাটু সুমন’। সীমান্ত দিয়ে ভারতীয় গরু, কসমেটিকস, আইফোন, মাদক ও চিনি চোরাচালানের প্রধান পথগুলো বর্তমানে ট্যাটু সুমন বাহিনীর নিয়ন্ত্রণে। প্রতিদিন লাখ লাখ টাকার চোরাচালানি মালামাল সিলেট হয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছে এই বাহিনী। এছাড়া জৈন্তাপুরের সীমান্ত এলাকা, হরিপুর এবং ফতেহপুরসহ বেশ কয়েকটি পয়েন্টে নিজস্ব ‘টোল’ বা চাঁদা আদায় কেন্দ্র গড়ে তুলেছে তারা।
এত বড় ঘটনার পরও অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক ছত্রছায়ায় থাকার কারণেই পুলিশ ও র্যাব এই চক্রের বিরুদ্ধে কঠোর হতে পারছে না।
অভিযোগ রয়েছে, ফতেহপুরের উত্তর বাঘেরখালের বাকুল আহমদের ছেলে রায়হান আহমদ, পিঁরের বাজারের বারেকসহ বেশ কয়েকজন সন্ত্রাসী এই বাহিনীর মূল সহযোগী হিসেবে কাজ করছে। সরকারের এক প্রভাবশালী দলীয় সদস্য ও সিলেট সফররত কয়েকজন নেতার সঙ্গেও এই বাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তাদের যাতায়াতেও ট্যাটু সুমনের জিপ গাড়িগুলো ব্যবহৃত হতে দেখা গেছে।
বর্তমানে ট্যাটু সুমন বাহিনীর এই বেপরোয়া কর্মকাণ্ড ও চোরাচালানের রুটগুলো নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। সচেতন মহল অবিলম্বে ট্যাটু সুমনসহ এই চোরাচালান ও সন্ত্রাসী সিন্ডিকেটের সকল আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
8 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
1 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা
5 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে চোরাচালান, প্রভাব বিস্তার ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আলোচনায় রয়েছেন দুই ভাই নজরুল মোল্লা
4 জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ৩৭তম মৃত্যু বার্ষিকী ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঘোষিত ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক
5 স্টাফ রিপোর্টার: সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে মোড় নিয়েছে। সরকারি দলের প্রভাবশালী নেতাদের মদদ ও রাজনৈতিক পৃষ্ঠপোয়কতায় অপরাধী
3 স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও (রাধাকোনা) এলাকায় একটি বসতবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের অভয়ারণ্য
4 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ চক্ষু হাসপাতালের অভ্যন্তরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। হাসপাতাল পরিচালনা কমিটি না থাকার সুযোগে সিন্ডিকেট তৈরির