editor
প্রকাশিত: 11:37 AM, June 25, 2025
আন্তর্জাতিক ডেস্ক ::: ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন ও ইসরায়েলি হামলার পর দেশটির পরমাণু কর্মসূচির ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে এবং এটিকে পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এ সংস্থাটির প্রধান মোহাম্মদ ইসলামি।
মঙ্গলবার (২৫ জুন) সংবাদমাধ্যম মেহের নিউজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে এবং এই কর্মসূচি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মোহাম্মদ ইসলামি বলেন, “উৎপাদন ও সেবাদান প্রক্রিয়ায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেই পরিকল্পনাই নেওয়া হয়েছে।” এই বক্তব্য এমন সময় এলো যখন ইসরায়েল দাবি করেছে যে, ইরান তাদের যুদ্ধবিরতি লঙ্ঘন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ”
ইসরায়েল জানিয়েছে, “ইরানে সাম্প্রতিক ইসরয়েলি ইরানে হামলাগুলো ছিল দেশটির শীর্ষ সামরিক নেতা, পরমাণু বিজ্ঞানী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে।”
তারা বলছে, “ইরান যদি এসব অবকাঠামো ঠিক রাখে, তাহলে তা ইসরায়েলকে ধ্বংস করার ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে।”
এদিকে বরাবরের মতো তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের অভিযোগ অস্বীকার করে এলেও, তারা এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যার কোনো শান্তিপূর্ণ ব্যবহার নেই। এছাড়া, তারা আন্তর্জাতিক পরিদর্শকদের পারমাণবিক স্থাপনায় প্রবেশে বাধা দিয়েছে এবং নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিও সম্প্রসারণ করেছে।
ইসরায়েল দাবি করছে, ইরান ইতোমধ্যে পারমাণবিক অস্ত্রায়নের দিকে পদক্ষেপ নিয়েছে।
অপরদিকে, তেল আবিবের এ হামলার প্রতিশোধে এখন পর্যন্ত প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১ হাজার ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে তেহরান। এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২৮ জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ ও হাসপাতালগুলো। এছাড়া, ইরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র অ্যাপার্টমেন্ট ভবন, একটি বিশ্ববিদ্যালয় এবং একটি হাসপাতালেও আঘাত হেনেছে, যার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে, ইসরায়েলও ইরানের সামরিক-বেসামরিক বিপুল পরিমাণ স্থাপনায় হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত কয়েকশো মানুষ নিহত হয়েছে এবং আরও অন্তত হাজারখানেক মানুষ আহত হয়েছে। পাশাপাশি, ইরানের বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা
সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে