editor
প্রকাশিত: 1:27 PM, June 29, 2025
বিশিষ্ট সাহিত্য সংগঠক, লিটল ম্যাগাজিন ভাস্কর সম্পাদক কবি পুলিন রায়ের হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মোহন’স এডুকেশন উদ্যোগে শনিবার (২৮ জুন) এক সাহিত্য আড্ডা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মোহন’স এডুকেশনের কর্ণধার কবি সংগঠক মিহির মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি মুহিবুর রহমান কিরণ।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি কবি নীপু মল্লিক ও ছড়া পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক বিশিষ্ট ছড়াকার জয়নাল আবেদীন জুয়েল। অনুভূতি ব্যক্ত করেন কবি-সম্পাদক পুলিন রায়। প্রবন্ধ পাঠ করেন কবি হিমাংশু রায় হিমেল।
কবি সন্তোষ রঞ্জন পালের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন কবি শহিদুল ইসলাম লিটন, ব্যাংকার অসীম তালুকদার, কবি অমিতা বর্দ্ধন, ব্যাংকার ইমন চন্দ্র দাস, আব্দুর রহিম, এডভোকেট রনজিৎ বিশ্বাস, রিপন মিয়া, অভিনয় সরকার, ইহলাম সাদি, কুবাদ বখত চৌধুরী রুবেল, ফারজানা বেগম, ডলি তালুকদার, সাদিয়া সুলতানা, মো. রিদওয়ান, মো. মুহিন আহমদ, আহমদ রুমন, মাহফুজুল হক হাদি, আজাদ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে কবি পুলিন রায়কে ক্র্যাস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, জীবনসংগ্রামে বিজয়ী বীর পুলিন রায় সফল একজন মানুষ। আপন কর্মগুণে মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন। কবি-সম্পাদক হিসাবে তিনি তার নিজস্ব একটি স্থান দখল করতে পেরেছেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের