admin

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০

সোহেলের কাছে জিম্মি রাতারগুলের মাঝিরা

সোহেলের কাছে জিম্মি রাতারগুলের মাঝিরা

6

গোয়াইনঘাট প্রতিনিধি
দেশের বিখ্যাত পর্যটন এলাকা হিসেবে সারা দেশে খ্যাত সোয়াম ফরেস্ট রাতারগুল। গোয়াইনঘাট উপজেলার ৬ নম্বর ফতেহপুর ইউনিয়নের মহিষখেড় গ্রামে অবস্থিত এই পর্যটন এলাকা। এখানে প্রতিদিন পর্যটকদের আনাগোনা থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক নজর জলরাবন সুন্দরবন দেখতে এখানে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। সেই ভ্রমণপিষাসু পর্যটকদের যারা নৌকা দিয়ে জলাবন সুন্দরবনের সোন্দর্য উপভোগ করান, খুদ তারাই জিম্মি হয়ে আছেন স্থানীয় চিহ্নিত একটি প্রভাশালী চাঁদাবাজ মহলের নিকট।
এই প্রভাবশালী মহল থেকে মুক্তি পেতে ও নিজের জানের নিরাপত্তা চেয়ে পুলিশ সুপার ফরিদ উদ্দিন ও গোয়াইনঘাট থানায় পৃথক অভিযোগ প্রদান করেছেন গোয়াইনঘাট উপজেলার মহিষখেড় গ্রামের মুছা মিয়ার পুত্র চৌরঙ্গী খেয়াঘাটের দিনমজুর মাঝি ফখরুল ইসলাম।
অভিযোগসূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার মহিষখেড় গ্রামের বশির উদ্দিনের পুত্র সোহেল আহমদ (৩৫), মামুন আহমদ (৩০) ও দুলাল আহমদ ও তার বাহিনীর কাছে জিম্মি হয়ে আছে পুরো রাতারগুল চৌরঙ্গী খেয়াঘাটের মাঝিরা।
সোহেল ও তার বাহিনী রাতারগুলের ভেতরে চাঁদাবাজী, পর্যটকদের কাছ থেকে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত। সোহেল সেখানে প্রভাববিস্তার করে নিজে তৈরি করেছে সোহেল স্কায়ার নামে কয়েকটি ঘর। যে ঘর গুলোতে দিনেরাতে সামন তালে চলে জুয়া, মদ, নারী সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ। তার পরিবার এলাকায় প্রভাবশালী থাকায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস করে না।
রাতারগুল এলাকার সাধারণ মানুষ, পর্যটক ও নৌকার মাঝিরা তার পরিবারের কাছে জিম্মি হয়ে আছে। পর্যটকরা ঘুরতে আসলে সোহেল ও তার বাহিনীর চাহিদা অনুযায়ী টাকা না দিলে এবং তাদের কথা না শুনলে ভয়ভীতি প্রদর্শন এমনকি মারধোর করে।
এ ছাড়া পর্যটকরা ঘাটের মাঝিদের নৌকা নিয়ে ঘুরে আসার পর যে টাকা মাঝিরা পান, তা জোরপূর্বক নিয়ে যায় সোহেল ও তার বাহিনী। খেয়াঘাটের সকল মাঝিদের তার ইচ্ছে হলে ১০০ টাকা করে দেয় নতুবা সব টাকাই সে নিয়ে যায়। কেউ কোনোরকম প্রতিবাদ করলে তার উপর নেমে আসে অত্যাচার ও নির্যাতন এমনকি প্রতিবাদী মাঝিকে ঘাটে নৌকা রেখে বিদায় করে দেয় সোহেলও তার বাহিনী।
অভিযোগ মাঝি ফখরুল আরো উল্লেখ করেন, আমরা মাঝিরা রাতারগুল সোয়াম ফরেস্ট এলাকার স্থায়ী বাসিন্দা। পর্যটন এলাকা হিসাবে সারা বিশ্বে রায়েছে এটার খ্যাতি। যার ধরুন এখানে ভ্রমণপিষাসুরা আসেন। আর আমরা রুটি-রুজির জন্য এবং পরিবারের সদস্যদের মুখে এক মুটো ভাত তুলে দিতে পর্যটকদের নিয়ে নৌকা দিয়ে রাতারগুল ঘুরিয়ে দেখাই। সারাদিন পর্যটকদের ঘুরিয়ে যা টাকা উপার্জন করি তা তুলে দিতে হয় চাঁদাবাজ সোহেল অথবা তার মনোনীত ব্যক্তির নিকট।
প্রতিদিনের মতো গত মঙ্গলবার (০৮ অক্টোবর) চৌরঙ্গীঘাটের সব মাঝিদের জমায়েত করে সোহেল ও তার বাহিনী। নৌকার মাঝিদের সারাদিনের উপার্জনকৃত ৫০০০/- (পাঁচ হাজার) টাকা সোহেল প্রতিদিনের মতো এদিনও জোরপূর্বক নিয়ে যায়। এসময় মাঝি ফখরুল প্রতিবাদ করলে অস্ত্রে সজ্জিত সোহেলবাহিনী তাকে প্রাণে মারার উদ্দেশ্যে হামলা করে। হামলায় আমি গুরতর আহত হলে এলাকার স্থানীয় জনগন থাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। মাঝি ফখরুল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোহেলবাহিনী থাকে ও তার পরিবারের লোকজনকে থানাপুলিশে কোনো অভিযোগ দিলে প্রাণে হত্যার হুমকি প্রদর্শন করছে আসছে। এখন খেয়াঘাটের মাঝি ফখরুল সোহেল বাহিনীর ভয়ে ভীত হয়ে এলাকায় যেতে ভয় পাচ্ছেন।
এদিকে এ ঘটনায় প্রভাবশালী সোহেল ফখরুল মাঝিকে ঘর পুড়ানো মামলায় অভিযুক্ত করে গোয়াইনঘাট থানায় একটি সাজানো মিথ্যা অভিযোগ দায়ের করেছেন বলে জানান অসহায় মাঝি ফখরুল ইসলাম। তিনি বলেন আমার উপর হামলা হয় গত মঙ্গলবার আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে গিয়ে গতকাল বৃহস্পতিবার গোয়াইনঘাট থানায় গিয়ে অভিযোগ দায়ের করি। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আহাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা কার হলে তিনি ফোন রিসিভ করেননি।

5

 

7

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

5 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

4 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

7 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

4 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

5 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

4 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

8 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

1
6