editor
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫
যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম এ মালিক বলেছেন, মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আগামী ২৪ জুলাই সিলেটের দক্ষিণ সুরমার ময়ুর কুঞ্জ কনভেনশন হলে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দলমত নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন, তা নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই দোয়া মাহফিলের পর আলোচনা করবেন। এম এ মালিক বলেন, এর আগেও গোপালগঞ্জের পুলিশ, সচিব এবং প্রশাসন এমন আচরণ করেছে যেন বাংলাদেশ ভারতের অংশ। ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর প্রত্যক্ষ সহযোগিতায় তারা বাংলাদেশের মানচিত্রের বাইরে গিয়ে চিন্তা করে। অথচ বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে কোনো রাজনৈতিক দলের অধিকার আছে দেশের যে কোনো স্থানে সভা-সমাবেশ করার। কিন্তু গোপালগঞ্জে এনসিপির রাজনৈতিক সমাবেশে হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। এমনকি সাংবাদিকরাও যে কোনো স্থানে নিরপেক্ষ সংবাদ প্রকাশের জন্য যেতে পারেন, সেখানেও তারা বাধার মুখে পড়েন। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সমালোচনা করে এম এ মালিক বলেন, তারা ইতিমধ্যে ৬২ বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করেছে। তিনি বলেন, ড. ইউনুসের প্রতি বিএনপির সব ধরনের সহযোগিতা থাকবে। একটি নিরপেক্ষ নির্বাচন হলে দেশে বিএনপির গণজোয়ার সৃষ্টি হবে। বিএনপি হলো সাধারণ মানুষের দল। তবে কিছু উচ্চ বিলাসী নেতা-কর্মী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদেরকে সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। তিনি আরও বলেন, এই লক্ষ্য নিয়ে আমরা ইতোমধ্যে গ্রামে গ্রামে কাজ শুরু করেছি। আগামী ২৪ জুলাই ময়ুর কুঞ্জের দোয়া মাহফিল থেকে গোটা সিলেট বিভাগে একটি বার্তা যাবে, আমরা ধানের শীষকে আরও শক্তিশালী করবো। তিনি বলেন, গত ১৫ বছর ধরে তারেক রহমান নিরলসভাবে দেশের মানুষ ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন গড়ে তুলেছেন। সেই আন্দোলনও সফলতার পথে রয়েছে।
তিনি শনিবার (১৯ জুলাই) ‘মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আগামী ২৪ জুলাই সিলেটের দক্ষিণ সুরমার ময়ুর কুঞ্জ কনভেনশন হলে দোয়া মাহফিল সফলের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উদেষ্টা এনামুল হক মো. ইকবাল, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সিলেট জেলা বিএনপির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, তেতলী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আরশ আলী, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শাহ আলম খোকন, সহ স্বেচ্ছাবিষয়ক সম্পাদক খসরুজ্জামান খসরু, সিলেট জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রুহেল প্রমুখ। বিজ্ঞপ্তি
4 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
2 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,
8 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি
5 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক
2 সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মো. সারওয়ার আলম।
3 সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে জেলা প্রশাসনের
2 হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন
1 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত