editor
প্রকাশিত: 5:00 PM, December 12, 2020
অনলাইন ডেস্ক:
মহামারী করোনার কারণে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিত বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সীমান্ত বন্ধ থাকবে।প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার এমন ঘোষণা দেন। খবর এএফপি’র।এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্র আগামী ২১ জানুয়ারি পর্যন্ত আমাদের সীমান্ত বন্ধ রাখতে আজ সম্মত হয়েছে।করোনার লাগাম টেনে ধরতে গত মার্চে প্রাথমিকভাবে এ সীমান্ত বন্ধ করে দেয়া হয়।আর তখন থেকেই প্রতি মাসে এ সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হচ্ছে। এ সীমান্ত দিয়ে কেবল বাণিজ্যিক পণ্য এবং অতি জরুরি ভ্রমণের অনুমতি রয়েছে।কানাডায় কোভিড-১৯ রোগ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে বাধ্য হয়ে দেশটির বিভিন্ন অঞ্চলে এ মহামারী ভাইরাস মোকাবেলার পদক্ষেপ ফের আরোপ করা হয়েছে। শুক্রবার পর্যন্ত দেশটিতে প্রায় সাড়ে চার লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে প্রায় ৩ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন এবং এক কোটি ৫৭ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন।
S/H-(Ripa-5)
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট