admin
প্রকাশিত: 5:16 PM, December 12, 2020
পেইন্ট মার্চেন্টস এসোসিয়েশন, সিলেটের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সিলেট নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপদেষ্টা নবীর হোসেন।
পেইন্ট মার্চেন্টস এসোসিয়েশন, সিলেটের সভাপতি আব্দুল ফাত্তাহ ফারুকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজীব আহমদের পরিচালনায় সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেইন্ট মার্চেন্টস এসোসিয়েশন, সিলেটের উপদেষ্টা সাহিদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা পরিমল দত্ত, সিনিয়র সহ সভাপতি আব্দুল আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সাহিদুর রহমান বলেন, সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করলে ব্যবসায় উন্নতি লাভ করা সম্ভব। আমরা পেইন্ট মার্চেন্টস এসোসিয়েশন সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হলে আরো এগিয়ে যেতে পারবো। ব্যবসায় একের প্রতি অন্যের আস্থা ও বিশ্বাস রাখতে হবে। আমাদের ভবিষ্যত অনেক উজ্জল। তাই সকলকে ধৈর্য্য ও নিষ্ঠার সাথে ব্যবসা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, আমাদের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ এসোসিয়েশনের জন্য নিরলসভাবে কাজ করছেন। তাদেরকে আমরা সহযোগিতা করলে এসোসিয়েশন আরো সমৃদ্ধি লাভ করবে।
সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মো. ইসলাম উদ্দিন শিপলু, কোষাধ্যক্ষ মিছবাহ আহমদ হিমেল, প্রচার সম্পাদক আব্দুল কাহির, সদস্য রকিবুল ইসলাম রকি। অনুষ্ঠানে গঠনতন্ত্র পাঠ এবং কণ্ঠ ভোটে সংগঠনের গঠনতন্ত্র শতভাগ সমর্থনে অনুমোদন হয়। বিজ্ঞপ্তি
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়