editor

প্রকাশিত: 5:37 PM, December 12, 2020

টিকা বেচে ২০২১ সালেই ৩২ বিলিয়ন ডলার আয় করবে ফাইজার ও মডার্না

টিকা বেচে ২০২১ সালেই ৩২ বিলিয়ন ডলার আয় করবে ফাইজার ও মডার্না

অনলাইন ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রে ফাইজারের কোভিড -১৯ টিকার অনুমোদন বিশ্বব্যাপী বিজ্ঞান, অর্থনীতি ও মানবতার একটি স্মরণীয় মাইলফলক। এর ফলে আগামী কয়েক বছর টিকা প্রস্তুতকারক সংস্থাগুলো ব্যাপক অর্থ উপার্জন করবে। এ মহামারিতে টিকা তৈরির প্রতিযোগিতায় এগিয়ে আছে যুক্তরাষ্ট্রের কম্পানি ফাইজার ও মর্ডানা। ওয়াল স্ট্রিট বিশ্লেষকরা বলছেন, ২০২১ সালে করোনা টিকা বিক্রি করেই প্রায় ৩২ বিলিয়ন ডলার আয় করবে তারা।আজ শনিবার ফাইজার-বায়োটেকের তৈরি টিকা জরুরি চিকিৎসার জন্য ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এর আগে চলতি মাসের শুরুতে ফাইজারের টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্য। এ ছাড়া কানাডা, বাহরাইন, সৌদি আরবেও এ টিকার অনুমোদন দেওয়া হয়েছে।মরগ্যান স্ট্যানলির মতে, ২০২১ সালে ফাইজার একাই করোনা টিকা বিক্রি করে ১৯ বিলিয়ন ডলার লাভ করতে পারে। এ লাভের টাকা ভাগাভাগি করে নেবে ফাইজার ও জার্মান সংস্থা বায়োটেক। তাদের বিশ্লেষণ অনুযায়ী, বিশ্বজুড়ে টিকার সরবরাহ অব্যাহত থাকলে ২০২২ ও ২০২৩ সালে ফাইজার করোনা টিকা থেকে ৯ দশমিক ৩ বিলিয়ন ডলার আয় করবে।অন্যদিকে, গত বছর মডার্নার আয় ছিল মাত্র ৬০ মিলিয়ন ডলার। তবে ইতোমধ্যেই করোনা টিকার ফলে সংস্থাটি ৬২ বিলিয়ন ডলারের একটি কম্পানিতে পরিনত হয়েছে। মডার্না একটি নতুন বায়োটেক সংস্থা, যার নাম ২০২০ সালের আগে খুব একটা শোনা যায়নি। সংস্থাটির শেয়ার এই বছর প্রায় ৭০০ শতাংশ বেড়েছে।
মরগ্যান স্ট্যানলির অনুমান, সংস্থাটির বাজারমূল্যের অর্ধেক এখন টিকার সঙ্গে জড়িত। মডার্নার বিনিয়োগকারীরা আশা করছেন, করোনা টিকা থেকে সংস্থাটি ২০২১ ও ২০২২ সালের মধ্যে ১০ বিলিয়ন ডলার থেকে ১৫ বিলিয়ন ডলার আয় করবে।এদিকে, ওষুধ প্রতিষ্ঠানগুলোর লাভজনক ভূমিকা নিয়ে অনেকেই সমালোচনা করছেন। গত মাসে এক বিবৃতিতে ফাইজার জানায়, সংস্থাটির কোভিড-১৯ টিকার উদ্ভব ও উৎপাদন ব্যয় সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন থেকে করেছে। করোনা মোকাবিলায় সহায়তা করার জন্য সংস্থাটি টিকার বিকাশ ও উৎপাদনের সমস্ত ব্যয় বহন করবে বলেও জানিয়েছে।

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট