admin
প্রকাশিত: 5:38 PM, December 12, 2020
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অবমাননার প্রতিবাদে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনের এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিমের আহ্বানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেশের ৬৪টি জেলা ও মহানগর চেম্বার একযুগে সকাল সাড়ে ১১টায় থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচীর অংশ হিসেবে এই মানববন্ধন পালন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আফজাল রশীদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি হুরায়রা ইফতার হোসেন, সদস্য সাইফুর রহমান খোকন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিচালক মো. মাহবুবুর রহমান, শন্তুনু দত্ত, ইলিয়াছুর রহমান, জালাল উদ্দিন আহমদ, সাব্বির আহমদ চৌধুরী, রাজিব ভৌমিক, সদস্য আব্দুর রহমান জামিল, মঈনুল ইসলাম মঈন, আব্দুল লতিফ রিপন, অরূপ রায়, সুমন আহমদ, হাজী সৈয়দ জাহিদ উদ্দিন, মো. জোমাদিন আহমদ, ফয়েজ আহমদ চৌধুরী, শফিউর রহমান মিলন, সাহেদ আহমদ, আব্দুল গফ্ফার, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক কিবরিয়া হোসেন নিঝুম, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন সুমন, ব্রহ্মময়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, ব্যবসায়ী নেতা সাহেল আহমদ সোহেল, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সচিব মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অবমাননা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন এবং নেতৃবৃন্দ এ ধরনের ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়