editor
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
নিজস্ব প্রতিবেদক ::
সিলেটসহ সারাদেশে চলতি মাস থেকে গত ৬ বছরে মোট ২১০টি নবজাতককে ডাস্টবিন, জঙ্গল ও রাস্তা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ মামলা করায় অধিকাংশ নবজাতকের ময়নাতদন্তও হয়েছে। সেই ময়নাতদন্তের ওপর ভিত্তি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ডিএনএ প্রোফাইলও তৈরি করেছে।
কিন্তু উন্নত দেশের মতো ডিএনএ ব্যাংক না থাকায় ডিএনএ ম্যাচ করানো সম্ভব হয়নি। আর তাই শেষ পর্যন্ত উদ্ধার হওয়া মৃত নবজাতকদের জন্মদাতা বা জন্মদাত্রী অদৃশ্যই থেকে গেছে।
সিলেটে সর্বশেষ গত ৫ ডিসেম্বর শহরতলির আখালিয়া থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন আখালিয়ার তপুবন আবাসিক এলাকায় বিজিবি গেইটের বিপরীতে সড়কের পাশে ময়লা-আবর্জনার মধ্যে ওই নবজাতকের লাশ পড়ে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নবজাতক ছেলে শিশুটির বয়স একদিন ছিলো।
প্রায়ই দেখা যায়- সিলেটসহ সারা দেশেই অনাকাঙ্ক্ষিত নবজাতকের স্থান হয় ডাস্টবিন, ফুটপাত, ঝোপ-জঙ্গল, ট্রেনের বগি, শৌচাগার বা নালা-নর্দমায়।
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য বলছে, চলতি মাস পর্যন্ত এ বছরে ২০টির মতো অজ্ঞাতপরিচয়ের মৃত নবজাতকের দেহ রাস্তা, ডাস্টবিন বা ঝোপ থেকে উদ্ধার করা হয়েছে। ২০১৫ সাল থেকে ২০২০ পর্যন্ত মোট ২০৫টি মৃত নবজাতক উদ্ধার হয়। যার মধ্যে ২০১৯ সালে ৪২টি, ২০১৮ সালে ৩৯টি, ২০১৭ সালে ২৪টি, ২০১৬ সালে ২৮টি, ২০১৫ সালে ৫২টি মৃত নবজাতক ছিল। এদের কারোরই বাবা-মায়ের পরিচয় মেলেনি।
পুলিশ সূত্র বলছে, ‘ঘটনাগুলো খুব অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত। এসব ঘটনা রোধে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী কাজ করে। আমরা তাদের সহযোগিতা চেয়ে থাকি। এসব ঘটনায় পুলিশ বাদি হয়ে অপমৃত্যুর মামলা করে। অনেক সময় মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করতে আবেদন করা হয়। মূলত সমাজে মূল্যবোধের অবক্ষয় এর মূল কারণ। সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করছি।’
অপরাধ গবেষকরা বলছেন, যে কোনও জায়গায় এসব শিশুদের ফেলে দেওয়া হচ্ছে। ব্যাগে, বস্তায়, কাপড়ে মুড়িয়ে। কোনও শিশুর কান্না মানুষের কাছে পৌঁছালে ভাগ্যচক্রে বেঁচে যাচ্ছে। আর এসব ঘটনায় মামলা হলেও আসামি খুঁজে পাওয়া যায় না।
সংশ্লিষ্টরা বলছেন, নবজাতকদের সঙ্গে ডিএনএ প্রোফাইল ম্যাচ করা এ দেশে অসম্ভব। কেননা- এ দেশে ডিএনএ ব্যাংক নেই। এটি থাকলে অনেক অপরাধই কমে যেত। উন্নত দেশে প্রত্যেক নাগরিকের ডিএনএ প্রোফাইল রয়েছে। ডিএনএ ব্যাংকে সেগুলো সংরক্ষণ করা থাকে। যেকোনও ব্যক্তিকে শনাক্ত করতে তারা ডিএনএ ব্যাংক থেকে দ্রত ম্যাচ করে ফেলে।
নারী ও মানবাধিকারকর্মীরা বলছেন, সামাজিক অবক্ষয়ের কারণেই বিয়েবহির্ভূত অনেক ধরনের সম্পর্কে জড়িয়ে যাচ্ছে নারী-পুরুষ। ফলে এই নবজাতকদের জন্ম যেমন বেড়েছে, তেমনি বেড়েছে জীবন্ত শিশুকে ফেলে দিয়ে যাওয়ার ঘটনাও।
S/H-(Sultana-3)
3 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
6 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
6 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
4 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
4 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
8 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
5 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬