editor
প্রকাশিত: 9:10 PM, December 12, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনে আল আজাদ সভাপতি ও ছামির মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২০২১-২২ মেয়াদে তারা ক্লাব ভোটারদের গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব লাভ করেছেন।
সভাপতি পদে আল আজাদ ৬১ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ছামির মাহমুদ ৫৬ ভোট পেয়েছেন। সভাপতি আল আজাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অপূর্ব শর্মা পেয়েছেন ৩৭ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ছামির মাহমুদের নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন পেয়েছেন ৩৩ ভোট।
এর আগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নগরীর জিন্দাবাজারস্থ ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১০৪ জন ভোটারের মধ্যে ৯৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি (প্রথম) মঈন উদ্দিন, সহ-সভাপতি এস সুটন সিংহ, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দিন আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুলতান আহমদ, পাঠাগার সম্পাদক মঞ্জুর হোসেন খান, দপ্তর সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, নির্বাহী সদস্য পদে ইউসুফ আলী, মাহমুদ হোসেন ও মিঠু দাস জয় নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্যের একটি পদে দুইজন প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন।
S/H-(Sultana-3)
সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ জন জ্যেষ্ঠ নেতাকে সাধারণ সদস্য
মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২১ অক্টোবর) এক জমকালো সংবর্ধনা
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির অপসারিত সভাপতি কর্তৃক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করার বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, অবৈধ ও
খাদিমপাড়া এক্সেলসিওর সিলেটের মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে দফায় দফায় সংঘাত-সংঘর্ষের নেপথ্যে ইন্ধন ও সহায়তার অভিযোগ উঠেছে খাদিমপাড়া
ত্যাগে ও সংগ্রামে সিলেটের রাজপথের চেনা মুখ, পরীক্ষিত সৈনিক আয়াত আলী প্রিন্স জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি
সিলেটে যৌতুক, শারীরিক-মানসিক নির্যাতন এবং প্রতারণার বিরুদ্ধে সুবিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাহিমা তাসনিম নামের এক ভুক্তভোগী নারী। মঙ্গলবার
সিলেটে প্রবাসীদের পৈতৃক সম্পত্তি অবৈধ জবরদখল, জাল আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) তৈরি করে প্রায় এক কোটি বিশ লাখ টাকা ভাড়ার