admin
প্রকাশিত: 12:14 PM, September 19, 2025
স্টাফ রিপোর্টার :
স্কুলে একদিন না গেলে ১০০ টাকা। দু’দিন না গেলে ২০০ টাকা। মাসিক বেতন আড়াই হাজার টাকা। শিক্ষার নামে এমন বাণিজ্য অব্যাহত রেখেছে নগরীর শাহীঈদগাস্থ স্কলার্সহোম। ১৬ সেপ্টেম্বর এই প্রতিষ্ঠানের আরেকটি ঘটনা রীতিমতো তাক লাগানোর মত। ইন্টার টেস্টে এক শিক্ষার্থী চার সাবজেক্টে ফেল করার কারণে তার গার্ডিয়ানসহ তাকে ডাকা হয়।
প্রিন্সিপালের কক্ষে গার্ডিয়ানের সামনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পরে সব অনুরোধ অপেক্ষা করে তার হাতে টিসি ধরিয়ে দেওয়া হয়। বাসায় এসে রাগে দুঃখে ক্ষোভে লজ্জায় শিক্ষার্থী টি আত্মহত্যা করে। যেখানে ফেল করা শিক্ষার্থীকে প্রতিষ্ঠানে নিয়ে মটিভেটেড করার কথা। তাকে পরীক্ষার উপযোগী করে তোলার কথা। সেখানে তা না করে ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল তার গার্ডিয়ানের সামনে তাকে হেনস্তা করেন। যার ফলে শিক্ষার্থী টি আত্মহত্যার পথ বেছে নেয়। এর জন্য দায়ী কে? প্রিন্সিপালের একগুয়েমি অদূরদর্শিতা ও অনভিজ্ঞতার কারণে মৃত্যুকে বেচে নিতে হলো শিক্ষার্থীর। কুল খালি হলো এক হতভাগা মায়ের। আর পিতার কাঁধে উঠলো পুত্রের লাশ। এই অকাল মৃত্যুর দায় কোন অবস্থাতেই স্কলারস হোম এড়াতে পারে না।
এই প্রতিষ্ঠানের একজন অভিভাবক জানিয়েছেন, গত কয়েক বছর পূর্বে উক্ত প্রতিষ্ঠানের তৎকালীন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জুবায়ের সিদ্দিকী (মরহুম) শুধুমাত্র লুঙ্গি পরে কক্ষে প্রবেশের কারণে আরেকজন গার্ডিয়ানকে হেনস্তা করে বিদায় করে দেন। না এই অবস্থা আর চলতে দেওয়া যায় না। বছরের শুরুতে ভর্তির সময় স্কলারশনের বিরুদ্ধে প্রতিবছরই অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। রয়েছে অতিরিক্ত বেতন আদায়ের অভিযোগ। আর প্রতিষ্ঠানে কোন শিক্ষক মাত্র ছয় মাস এক বছরের বেশি টিকেন না। কারণ নামকাওয়াস্তে স্যালারি দিয়ে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সদ্য পাসকরা ছেলে-মেয়েদের গাধার মতো খাটায় এই প্রতিষ্ঠান। জরিমানা আদায় যেন তাদের একটি বাণিজ্য। আধুনিক শিক্ষার নামে এমন অত্যাচার আর কত সহ্য করবে সিলেটবাসী।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ