editor
প্রকাশিত: 7:59 PM, September 29, 2025
ঢাকায় ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন জঁ-মার্ক সেরে-শারলে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার ফ্রান্স দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন।
এছাড়া বাংলাদেশে ফরাসি সম্প্রদায়ের প্রতি উষ্ণ বার্তা দিয়েছেন। জঁ-মার্ক সেরে-শারলে ফ্রান্সের মর্যাদাপূর্ণ প্রশাসনিক শিক্ষাপ্রতিষ্ঠান ইকোল ন্যাশনাল ডি’অ্যাডমিনিস্ট্রেশনের স্নাতক। ঢাকায় আসার আগে তিনি ভারতের মুম্বাইয়ে ফ্রান্সের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন।
তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা সংক্রান্ত বিভাগের উপ-পরিচালক হিসেবে কাজ করেছেন। সেখানে তিনি ছয় বছর ফ্রান্সের প্রতিনিধি হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দায়িত্ব পালন করেছেন।
মস্কোতে রাজনৈতিক উপদেষ্টা, রোমে সাংস্কৃতিক উপদেষ্টা, প্যারিসে সংস্কৃতিমন্ত্রীর কূটনৈতিক উপদেষ্টা এবং নয়াদিল্লিতে উপমিশনপ্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও তিনি পালন করেছেন।
প্রসঙ্গত, ঢাকায় এর আগে ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন ম্যারি মাসদুপুই।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক
স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন
সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে
দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স