editor

প্রকাশিত: 4:12 PM, September 30, 2025

সন্ধ্যায় রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের সম্মেলন

সন্ধ্যায় রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের সম্মেলন

জাতিসংঘ সাধারণ পরিষদে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) এই সম্মেলন শুরু হবে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, সম্মেলনে অন্তত ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধানও রয়েছেন।

জাতিসংঘ আয়োজিত এ সম্মেলনের লক্ষ্য রোহিঙ্গা সংকটের প্রতি রাজনৈতিক সমর্থন জোরদার করা, আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা এবং মানবাধিকারসহ সংকটের মূল কারণগুলো মোকাবিলায় উদ্যোগ গ্রহণ।

সম্মেলনে মিয়ানমারের বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে একটি সার্বিক, সুনির্দিষ্ট ও সময়সীমা বদ্ধ পরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা হবে। অগ্রাধিকার পাবে রোহিঙ্গা মুসলিমদের নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি।

উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এ সম্মেলনে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতিনিধিত্ব করবে তুরস্ক এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) প্রতিনিধিত্ব করবে কুয়েত।

সম্মেলনের আগে সোমবার জাতিসংঘ সদর দপ্তরে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

এছাড়া নিউইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, মিয়ানমার বিষয়ক মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। বৈঠকগুলোতে রোহিঙ্গা সংকটের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।

পরে হোটেলে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আলোচনায় রাখাইন রাজ্যের গৃহযুদ্ধ পরিস্থিতি, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথনকশা, শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের জন্য অর্থায়ন বৃদ্ধি এবং রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিষয় গুরুত্ব পেয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।

তামাবিলে অধরা জালাল উদ্দিন

তামাবিলে অধরা জালাল উদ্দিন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে