editor
প্রকাশিত: 1:54 PM, October 1, 2025
বইপ্রেমীদের সংগঠন “বইয়ের পাতা”এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক জমকালো পাঠক মেলা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে পাঠক, ভলান্টিয়ার এবং এম্বাসেডরদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইয়ের পাতার পরিচালক রেজাউল করিম এবং সঞ্চালনা করেন পরিচালক আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. শাহাদাৎ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সংগঠক সিদ্দিক আহমদ ও হুমায়ুন আহমদ। প্রধান অতিথি তার বক্তব্যে বই পড়ার গুরুত্ব, ডিভাইস আসক্তি থেকে মুক্ত থাকার উপায়, ইতিহাস জানার প্রয়োজনীয়তা এবং বইয়ের পাতার কার্যক্রমের প্রশংসা তুলে ধরেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বইয়ের পাতার পরিচালক সাঈদ আহমদ, শামীম পাটোয়ারি, সেক্রেটারিয়েট সদস্য আবু রাইয়্যান সায়েম এবং জুবায়ের আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বইয়ের পাতার দীর্ঘদিনের কার্যক্রমকে “সমাজে পাঠাভ্যাস গড়ে তোলার এক অনন্য উদ্যোগ” বলে আখ্যায়িত করেন।
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,