editor

প্রকাশিত: 8:35 PM, October 1, 2025

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সব সম্প্রদায়ের মানুষকে একসাথে কাজ করতে হবে : আবুল কাহের চৌধুরী শামিম

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সব সম্প্রদায়ের মানুষকে একসাথে কাজ করতে হবে : আবুল কাহের চৌধুরী শামিম

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নির্বাচনী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম বলেছেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এ উৎসব এখন সর্বজনীন মিলনমেলা। সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধনকে সুদৃঢ় করতে এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সব সম্প্রদায়ের মানুষকে একসাথে কাজ করতে হবে। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনে প্রশাসন ও স্থানীয় জনগণের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলেমিশে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে এবং থাকবে। ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। দুর্গাপূজাকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, তা পুরো জাতির জন্য গৌরবের। তিনি বলেন, বাংলাদেশ বহুধর্মীয় ও বহুজাতি সম্প্রদায়ের দেশ। এখানে কোনো সম্প্রদায়কে ভীতির মধ্যে বসবাস করতে দেওয়া হবে না।

বুধবার (১ অক্টেবার) শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মহাপ্রভুর পুজামন্ডপ ছাড়াও পৌরসভার কয়েকটি পুজামন্ডপ, বাঘা ইউনিয়নের সার্বজনীন পূজা মণ্ডপ, কালকোনা সার্বজনীন পূজা মণ্ডপ, উওরগাও কালাচাঁদ পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতনী ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সব সম্প্রদায়ের মানুষকে একসাথে কাজ করতে হবে : আবুল কাহের চৌধুরী শামিম

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক হাসান ইমাদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আনহার উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জামিল চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, রিপন আহমদ মাষ্টার, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি কামরুজ্জামান জোনাক, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, পৌর ছাত্রদলের সভাপতি সুহেদ আহমদ, ঢাকাদক্ষিন সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সুহেদ আহমদ, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম আহাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেনাম আহমদ, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন সাইফুল, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক রাজু আহমেদ বাঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোলেমান আহমদ প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,