admin

প্রকাশিত: 12:15 PM, October 3, 2025

কানাইঘাটে সিঙ্গারীখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ

কানাইঘাটে সিঙ্গারীখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ

কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সিঙ্গারীখালের গোরকপুর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগ উঠেছে। সরেজমিনে এলাকায় গিয়ে দেখা যায় সিঙ্গারী খালের তীরবর্তী বারহাল মসজিদের পাশে বেশ কিছু বালু মজুদ রয়েছে। এখান থেকে প্রতিদিনই ট্রাক যোগে সিলেটের বিভিন্ন স্থানে বালু পরিবহন করা হয়।
স্থানীয় লোকজন জানান সম্প্রতি গোরকপুর গ্রামের মৃত ইনসান আলীর পুত্র ইসলাম উদ্দিনের নেতৃত্বে একটি চক্র সিঙ্গারী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। তারা বালু তুলে মজুদ করে ট্রাক যোগে বিক্রির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। গোরকপুর গ্রামের লোকজন তাদের প্রয়োজনীয় কাজে সিঙ্গারীখাল থেকে বালু তুলতে গেলে ইসলাম উদ্দিন গংরা সিঙ্গারী খাল সরকারীভাবে লিজ নিয়েছে বলে বালু কাউকে তুলতে দিচ্ছেনা।
গত বুধবার গোরকপুর গ্রামের নছির আহমদ তার বসত বাড়ির আঙ্গিনার জন্য সিঙ্গারী খালের বার হাল মসজিদের পাশ থেকে বালু তুলতে গেলে ইসলাম উদ্দিন ও সহযোগীরা বাধাঁ প্রদান করেন এবং সিঙ্গারীখাল তারা লিজ নিয়েছে বলে নছির আহমদকে তাড়িয়ে দেয় এমনকি মারধরের হুমকি দেয়। সরেজমিনে গেলে উপস্থিত এলাকার অনেকে জানান অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক যোগে বিক্রির ঘটনায় গোরকপুর গ্রামের জনসাধারণের যাতায়াতের মাটির কাচাঁ রাস্তা ক্ষতিসাধন হচ্ছে এবং রাস্তাটি দেবে যাচ্ছে। তারা অবৈধভাবে মজুদ করে বালু বিক্রির সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি দাবী জানান।
স্থানীয়রা বলেন বর্তমানে বালুর দাম অনেকটা বেড়ে যাওয়ায় বালুর সংকট দেখা দিয়েছে। এই সুযোগে লিজ বিহীন সিঙ্গারী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ইসলাম উদ্দিন ও তার সহযোগীরা ৫০/৬০ টাকা দামে প্রতিফুট বালু বিক্রি করছেন। বালু উত্তোলন বা লিজ বিষয়ে অভিযুক্ত ইসলাম উদ্দিনের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি তা অস্বীকার করে বিষয়টি উড়িয়ে দেন।
স্থানীয় ইউপি সদস্য আলী আকবর জানান, সিঙ্গারীখাল থেকে বালু উত্তোলনের বিষয়ে তিনি কিছু জানেন না। বালু মজুদ করে ট্রাক যোগে বিক্রি করায় রাস্তা-ঘাটের ক্ষতি হচ্ছে, এলাকার লোকজনের কাছ থেকে তিনি তা শুনেছেন। বিষয়টি তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিনকে তিনি জানাবেন যাতে লিজ বহির্ভুত ভাবে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করতে না পারে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সিঙ্গারী খাল ইজারা দেয়া হয়নি। কেউ সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এলাকার লোকজন বলেন ভারতের মেঘালয় রাজ্যের সিঙ্গাইরপুঞ্জি থেকে সিঙ্গারী খালের উৎপত্তি। যার কারনে এ খালের বালুর মান অত্যান্ত ভাল। যার কারনে পাকা বাড়ি-ঘর, রাস্তা-ঘাট ও নির্মাণ কাজেই ব্যবহার হয়ে থাকে। সিঙ্গাইর খাল ইজারা দেয়া হলে সরকারের রাজস্ব বাড়বে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের