admin

প্রকাশিত: 2:07 PM, October 8, 2025

নির্বাচনের আমেজে সরগরম রাজপথ, ভোটার টানতে মাঠে সম্ভাব্য প্রার্থীরা

নির্বাচনের আমেজে সরগরম রাজপথ, ভোটার টানতে মাঠে সম্ভাব্য প্রার্থীরা

বড়লেখা প্রতিনিধি
ত্রয়োদশ সংসদ নির্বাচন আগামী বছরের ফ্রেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে ঘোষণা দিয়েছেন, সেটি ঘিরে রাজনৈতিক অঙ্গণে চলছে ভোটের মাঠে দৌড় ঝাপ।

হাওর, পাহাড় আর চা- বাগানে ঘেরা প্রাকৃতিক সুন্দরে বড়লেখা-জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার -১ সংসদীয় আসন। বড়লেখায় ১০টি ইউনিয়ন ও এক পৌরসভা এবং জুড়ীতে ৬টি ইউনিয়ন রয়েছে এই আসনটিতে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২২ হাজার ২৩৭ জন।

সংসদ নির্বাচন ঘিরে এ আসনে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। এরই মধ্যে প্রার্থীদের দৌড়-ঝাঁপ বেড়েছে ভোটারদের কাছে। সরগরম হয়ে উঠেছে বড়লেখা- জুড়ির হাট- বাজার,আলোচলা সমালোচনা চলছে কে হচ্ছেন এ আসনের সংসদ সদস্য।

এ আসনে জামায়াতে ইসলামীর দল থেকে একক প্রার্থী হিসেবে রয়েছেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম। জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এখনও একক কোন প্রার্থীর নাম ঘোষনা করা হয়নি, তবে মাঠে রয়েছেন ৩ জন প্রার্থী, তারা সকলেই আশাবাদী দল থেকে প্রার্থীতা পাবেন। তারা হলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সাবেক উপদেষ্টা শরীফুল হক সাজু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ সভাপতি, নাসির উদ্দিন আহমদ মিঠু এবং লন্ডনের চার্টার্ড অ্যাকাউটান্ট যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ড. মুদাব্বির হুসেন মুনিম বিএনপির ৩ প্রার্থীকে নিয়ে অপেক্ষায় রয়েছে তৃণমূলের নেতা কর্মীরা কে পাবেন দল থেকে গ্রিন সিগন্যাল,নেতাকর্মীরা বলছেন দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করবেন তারা।

এদিকে নাসির উদ্দিন আহমদ মিঠু দলের চরম দূরদিনে এ আসনে নির্বাচন করেছিলেন । তিনি বর্তমানে এলাকায় সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন। শরিফুল হক সাজু দীর্ঘ দিন মিথ্যা মামলায় প্রবাসে থাকার পরে তৃণমূলের নেতাকর্মীদের সহযোগীতাসহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডে যুক্ত রয়েছেন। দেশে আসার পর জুড়ী বড়লেখায় নেতাকর্মীদের নিয়ে সামাজিক ও মানবিক কাজ করার ফলে সাজুর প্রতি তৃণমূলের নেতাকর্মী ও জনগণের বিশ্বাস তার প্রতি দলের গ্রিন সিগন্যাল আসার সম্ভাবনা রয়েছে, তিনিও ভোটাদের দরজায় কড়া নাড়ছেন।

অন্যান দলের মধ্যে জাপার কেন্দ্রীয় সদস্য আহমদ রিয়াজ, খেলাফত মজলিসের কাতার শাখার সিঃ সহ সভাপতি, মৌলভী লোকমান আহমদ। জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা বদরুল ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য ও আমিরাত শাখার সভাপতি মাওঃ সাইফুল ইসলাম ইয়াহইয়া ও এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আবদুন নুর তালুকদার ও ভোটের মাঠে রয়েছেন।

খেলাফত মজলিসের মৌলভী লোকমান আহমদ ও জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম এর মধ্যে মটর শুভাযাত্রা ও গনসংযোগ সভা করেছেন।

জামায়াতের আমিনুল ইসলাম এলাকায় সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন, হাট, বাজার ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। জাপা নেতা আহমেদ রিয়াজ এ আসনে বার বার নির্বাচন করলেও জয়ের মুখ দেখতে পারেনি তবে প্রবাসী ও সাধারণ মানুষের কাছে তার বেপক জনপ্রিয়তা রয়েছে। নতুন দল এনসিপির হয়ে এই আসনে আছেন জেলা যুগ্ম সমন্নয়কারী তামিম আহমদ। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আবদুন নূর তালুকদারও নির্বাচন করতে ব্যস্ত সময় পার করছেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের