admin
প্রকাশিত: 2:12 PM, October 8, 2025
বিশ্বনাথ প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। গতকাল মঙ্গলবার বিকেলে সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজ গেটের সংলগ্ন মাঠে বিশ্বনাথ পৌর ও উপজেলাবাসী আয়োজিত মতবিনিময়সভায় এ মন্তব্য করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আল্লাহ পাকের ইচ্ছায় আমি এমপি নির্বাচিত হই—সরকারের পক্ষ থেকে ৬টি স্কুলের বরাদ্দ আসে তাহলে আমি ওসমানীনগরবাসীর হাতে-পায়ে ধরে এই ৬টি থেকে বিশ্বনাথের জন্য ৪টি বরাদ্দের ব্যবস্থা করব।’
তিনি বলেন, ‘আমার দ্বারা এই এলাকার উন্নয়নের মাধ্যমে আপনারা ইলিয়াস আলীকে খুঁজে পাবেন। ইলিয়াস আলী ভাই এই আসনে তার আমলে যে উন্নয়ন করেছেন, তা ভোলার নয়। আমি ব্যক্তিগতভাবেও ভুলতে পারব না। কারণ আমার ঘরে ৯ বছর বয়সী ইলিয়াস নামে আমার ভাতিজা রয়েছে।’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক এই উপদেষ্টা বলেন, ‘দাবিদাওয়া আদায় করতে হলে শক্ত হাতে করতে হয় এবং শক্ত প্রতিনিধি লাগে।
আপনারা নিশ্চিত থাকেন, আপনাদের দাবি দাওয়া আদায়ে দুর্নীতির ঊর্ধ্বে উঠে কাজ করব। তবে চলার পথে আমারও ভুলভ্রান্তি থাকবে, তবে ভালোর পাল্লাটাই বেশি থাকবে।’ হুমায়ুন কবির বলেন, ‘আমি সিলেট-২ বিশ্বনাথ-ওসমানীনগর আসন থেকেই ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন করব। আর এই ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে—ইনশাআল্লাহ।
বিএনপি ক্ষমতায় এলে এই আসনে বিপুল উন্নয়ন করতে পারব।’ তবে নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন। তবে বিশ্বনাথে দলকে শক্তিশালী করে বিএনপির ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে।
বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও লামাকাজি ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সভাপতিত্বে মতবিনিময়সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুক্তরাজ্য কলচেষ্ঠার বিএনপির সভাপতি মোহাম্মদ মিছবাহ উদ্দিন।
উপজেলা যুবদল নেতা রুমেল আলী ও আমির আলীর যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির মিয়া, বিএনপি নেতা ইকবাল হোসেন, সাজিদুর রহমান সুহেল, আবদুর রশীদ ইউসুফ, আবদুল আহাদ, লুৎফুর রহমান, দিলোয়ার হোসেন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দিলোয়ার হোসেন সজিব, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু, আবদুল আহাদ, জাহেদ আহমদ সেজু আহমদ, ছাত্রদল নেতা আবদুর রব, রিজু আহমদ প্রমুখ। সভার শুরুতে কোরআন থেকে তেলায়াত করেন ছাত্রদল নেতা মিজানুর রহমান নাঈম।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের