admin

প্রকাশিত: 8:42 PM, October 10, 2025

বিএনপি কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের দল : বদরুজ্জামান সেলিম

বিএনপি কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের দল : বদরুজ্জামান সেলিম
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট-৪ আসন থেকে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম বলেছেন, দুর্যোগে-দুর্বিপাকে সব সময় আপনারা ধানের শীষের পক্ষে থেকেছে। মানুষের কাছে বিএনপি একটি গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি। সারা দেশের মতো এই অঞ্চলের বিএনপি নেতাকর্মীরাও স্বৈরাচারের আমলে জেল-জুলুমের শিকার হয়েছেন। দীর্ঘ ১৭ বছর গায়েবি মামলার ভয়ে অনেকে আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছেন। এমনকি অনেকের আত্মীয়-স্বজন মারা গেলেও জানাজায় অংশ নিতে পারেননি। বিএনপি প্রতিহিংসার রাজনীতিকে ঘৃণা করে। তারেক রহমান নতুন বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তরুণরা এগিয়ে এলে বাংলাদেশ এগিয়ে যাবে। তরুণ প্রজন্ম আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে জোয়ার তুলবে।
তিনি
শুক্রবার (১০ অক্টোবর) কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রণিখাই ইউনিয়নের চরারবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ ও পথসভা প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
থানা বিএনপি’র সদস্য ডা.আব্দুল মতিনের সভাপতিত্বে এবং রমজান আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা উপজেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.কবির আহমদ, মহানগর বিএনপির সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আশরাফ গাজী, সাবেক সদস্য সাইফুল হাসান শুয়েব, ইউনিয়ন বিএনপি ১ম যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ শাহজাহান, ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল হাসান, উপজেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য আব্দুর রব, উপজেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য আবু বকর, বিএনপি নেতা আনছার আলী, ৭ নং ওয়ার্ড সাধারন সম্পাদক আব্দুল মালিক, ৪নং ওয়ার্ড সহ-সভাপতি আব্দুল বারেক, বিএনপি নেতা উমর আলী, ইয়াজুল, আব্দুল মান্নান, ফয়জুল হাসান, স্বেচ্ছাসেবক দল নেতা কবির আহমদ, কুতুব উদ্দিন প্রমুখ, মহানগর যুবদলের ত্রাণ ও পূনবাসন সম্পাদক রোমান আহমদ রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের