editor
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০
অনলাইন ডেস্ক
সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রত্যেক শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা নিতে যাচ্ছে দক্ষিণ সুরমার ‘মোহাম্মদ আব্দুল আহাদ কিন্ডারগার্টেন’। বেশিরভাগ অভিভাবকদের মতামতকে অগ্রাহ্য করে কিন্ডারগার্টেন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ মর্মে প্রতি অভিভাবকের ফোনে ক্ষুদেবার্তাও প্রেরণ করেছে স্কুল কর্তৃপক্ষ।
এছাড়াও ‘বিবিধ খরচ’ হিসেবে পরীক্ষার ফি দেয়ার জন্যও অভিভাবকদের চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে জানা গেছে, দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নের লক্ষীপুর এলাকার ‘মোহাম্মদ আব্দুল আহাদ কিন্ডারগার্টেনে’ পূর্বের পদ্ধতিতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পরীক্ষা নিতে নোটিশ দিয়ে রুটিন প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এর আগে অভিভাববকদের নিয়ে মিটিংয়ের আয়োজন করলেও সে মিটিংয়ে বেশিরভাগ অভিভাববক পরীক্ষার পক্ষে মত দেননি। তবু স্কুল কর্তৃপক্ষ এতে কর্ণপাত না করে তারা পরীক্ষা নেয়ার সিদ্ধান্তে অটল থাকে।
এ বিষয়ে একটি ক্ষুদেবার্তাও সব অভিভাবকের ফোনে প্রেরণ করেছে স্কুল কর্তৃপক্ষ। ক্ষুদেবার্তায় উল্লেখ- ‘‘এতদ্ধারা মোহাম্মদ আব্দুল আহাদ কিন্ডারগার্টেনের সকল অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ দিন বিদ্যালয় বন্ধ রয়েছে। ছাত্র/ছাত্রীদের লেখা পড়ার অনেক ক্ষতি হয়েছে। কিভাবে ছাত্র / ছাত্রীদের লেখা পড়ার মান উন্নয়ন করা যায় এবং পরীক্ষা সংক্রান্ত বিষয় ও অনান্য বিষয় নিয়ে ২৮ নভেম্বর শনিবার বেলা ১১ ঘটিকায় বিদ্যালয়ের হল রুমে এক জরুরি অভিভাবক সমাবেশের আয়োজন কর হয়েছিল, উক্ত সভায় সম্মানিত অভিভাবকদের মতামতের ভিত্তিতে দূরত্ব বজায় রেখে আগামী ২০/১২/২০২০ ইং থেকে বিদ্যালয়ে ছাত্র / ছাত্রীদের পরীক্ষা নেয়া হবে। আপনারা আপনাদের সন্তানের সাজেশন্স অনুযায়ী পড়ান এর ভিতর থেকে প্রশ্ন করা হবে। অনুরোধক্রমে- প্রধান শিক্ষক- মোছাঃ হাসনা বেগম।’’
পরবর্তীতে আগামী ২০ ডিসেম্বর থেকে পরীক্ষা নেয়ার তারিখ ধার্য করে রুটিনও প্রকাশ করা হয়। যদিও কোভিড-১৯ মহামারির মধ্যে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অষ্টমের সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে। এছাড়াও মাধ্যমিক ও প্রাইমারি পর্যায়ের অন্যান্য ক্লাসের বার্ষিক পরীক্ষা পূর্ব পদ্ধতিতে না নিয়ে ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস করে অ্যাসাইনমেন্টের ভিত্তিতে মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
কিন্তু দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নের লক্ষীপুর এলাকার ‘মোহাম্মদ আব্দুল আহাদ কিন্ডারগার্টেন’ কর্তৃপক্ষ সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিন-তারিখ ধার্য করে রুটিন প্রকাশ পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তবে আলাপকালে ‘মোহাম্মদ আব্দুল আহাদ কিন্ডারগার্টেন’র ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আহাদ ও প্রধান শিক্ষিতা হাসনা বেগম বিষয়টি অস্বীকার করেন। তারা দুজনই জানান, আমরা রুটিন প্রকাশ করেছি ঠিকই, তবে পরীক্ষা নেবো না। আমরা সরকারি নীতিমালার বিরুদ্ধে কখনো যাবো না।
‘বিবিধ খরচের’ নামে পরীক্ষার ফি নেয়ার বিষয়ে জানতে চাইলে আব্দুল আহাদ বলেন, শিক্ষার্থীদের পরীক্ষার পেপার দিতে হবে তো, তাই একটু খরচ নিচ্ছি।
অ্যাসাইনমেন্ট পদ্ধতিতে শিক্ষার্থীদের পরীক্ষার পেপার দেয়ার নিয়ম নেই। আপনি দিবেন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জানি দিতে হয়। আমাদের স্কুলে মাধ্যমিক পর্যায়েও এভাবে দেয়া হয়েছে।
এ বিষয়ে দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাইমারি)বলেন, সরকারি নীতিমালার বাইরে গিয়ে এভাবে পরীক্ষা নেয়ার কোনো সুযোগ নেঈ। বিষয়টি আমার জানা ছিলো না। তবে এখন যেহেতু জানলাম, দ্রুত পদক্ষেপ নিচ্ছি।
S/H-(Sultana-3)
8 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
7 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
6 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
4 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
6 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
7 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
2 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬