editor
প্রকাশিত: 7:51 PM, October 19, 2025
জাতীয় ডেস্ক:
প্রায় সাড়ে ২৬ ঘণ্টা সময় লেগেছে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে লাগা আগুন নেভাতে। কেন এত সময় লাগল, তার পাঁচটি কারণ চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর।
রোববার ( ১৯ অক্টোবর ) বিকেলে কার্গো ভিলেজ এলাকায় ৮ নম্বর গেটের সামনে এক সংবাদ সম্মেলনে কারণগুলো তুলে ধরেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।
ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, প্রথমত উচ্চ ঝুঁকিপূর্ণ দাহ্য বস্তুর (কম্বাস্টিবল ম্যাটেরিয়াল) আধিক্য, দ্বিতীয়ত স্টিল স্ট্রাকচারের তাপ শোষণ, তৃতীয়ত অপরিষ্কার ও গাদাগাদি পরিবেশ, চতুর্থত অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং সর্বশেষ ছোট ছোট স্টিলের স্ট্রাকচার কেটে ভেতরে প্রবেশ করায় আগুন নেভাতে বেগ পেতে হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে সময় লাগে প্রায় ৭ ঘণ্টা আর পুরোপুরি নির্বাপণ করতে লাগে সাড়ে ২৬ ঘণ্টা।
আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ করেন ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিটসহ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা।
ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘কার্গো ভিলেজের কাস্টম হাউসের অংশ এবং এর সামনের অংশগুলোতে অনেক উচ্চ মাত্রার দাহ্য পদার্থ মজুত ছিল, যার লোড ছিল অনেক বেশি। এই অতিরিক্ত দাহ্যের কারণে আগুন নেভাতে দীর্ঘ সময় লেগেছে। স্টিলের স্ট্রাকচারের ইস্যুটা অনেক বেশি। এই স্ট্রাকচার তাপ অনেক শোষণ ও নির্গত করে। এই উচ্চ তাপমাত্রার কারণেও আগুন পুরোপুরি নেভাতে বিলম্ব হয়। কার্গো কমপ্লেক্সের ভেতরের পরিবেশ ছিল অত্যন্ত গাদাগাদি ও সরু।
‘এ ছাড়া ভেতরে ছোট ছোট কম্পার্টমেন্ট বা ঘরের মতো করে ভাগ করা ছিল। ফলে ফায়ার ফাইটারদের পক্ষে ভেতরে প্রবেশ করা এবং আগুন নেভানোর কাজ করা কঠিন হয়ে পড়ে। কনফাইনড স্পেস (বদ্ধ জায়গা) এবং অনেক দাহ্য পদার্থ—এ সবকিছু মিলিয়ে আমাদের এটাকে বিভিন্ন ফায়ার হুক দিয়ে উল্টে-পাল্টা তারপর আস্তে আস্তে নির্বাপণ করতে হয়েছে। সময় বেশি লেগেছে এ জন্য।’
অভিযোগ উঠেছে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কার্গো ভিলেজে অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল। অ্যাকটিভ (যেমন ফায়ার অ্যালার্ম, ডিটেকশন সিস্টেম) অথবা প্যাসিভ (যেমন স্বয়ংক্রিয় প্রটেকশন সিস্টেম বা স্প্রিংকলার)—কোনো ধরনের ডিটেকশন ও প্রটেকশন সিস্টেমই সেখানে ছিল না।
এ বিষয়ে তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘এ ধরনের কোনো বিষয় আমরা এখানে পাইনি; যে কারণে আমাদেরও বেগ পেতে হয়েছে।’
অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের সম্পর্কে ফায়ার সার্ভিস সদর দপ্তরের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুজন এবং আনসার বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে অবকাঠামোগত ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বেশি তাপমাত্রার কারণে ভবনটি অবশ্যই ঝুঁকিপূর্ণ। বেশ কিছু ফাটল ধরেছে, কলামেও ফাটল দেখা গেছে। এ বিষয়ে ভবন কর্তৃপক্ষকে জরিপ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া ভেতরে থাকা ওষুধ ও বিভিন্ন বাই প্রোডাক্ট থেকে কেমিক্যাল এজেন্ট তৈরি হওয়ায় কিছুটা পরিবেশগত ক্ষতির আশঙ্কা থাকলেও মিরপুরের কেমিক্যাল গোডাউনের মতো অতটা তেজস্ক্রিয়তা বা বড় ধরনের প্রভাব নেই।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা
সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে