admin

প্রকাশিত: 5:40 PM, December 14, 2020

গ্রাম আদালতকে সার্বজনিন করতে সেবার মান বৃদ্ধি করতে হবে

গ্রাম আদালতকে সার্বজনিন করতে সেবার মান বৃদ্ধি করতে হবে

নিজস্ব প্রতিবেদক
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএইচএম মাহফুজুর রহমান বলেছেন, গ্রাম আদালতকে মানুষের আস্থার জায়গায় পরিণত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সেবা গ্রহীতারা যাতে হয়রানীর শিকার না হন, সেদিকে নজর রাখতে হবে। গ্রাম আদালতকে সার্বজনিন করতে এর সেবার মান বৃদ্ধি করতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় অধিবাসী সকলের সমান দৃষ্টি ও সহযোগিতা গ্রাম আদালতের কার্যক্রমকে আরো বেগবান করতে পারে। এজন্য তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
তিনি ১৪ ডিসেম্বর সোমবার দুপুরে সিলেট নগরীর বন্দরবাজারস্থ একটি অভিজাত হোটেলে ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায় প্রকল্পের আওতায় সিলেট জেলা প্রশাসন এবং স্থানীয় সরকার বিভাগের আয়োজনে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের গ্রাম আদালত বিষয়ে (৩য় ব্যাচ) তিন দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সমাপনী দিনে প্রশিক্ষণ প্রদান করেন এসএমপির সিনিয়র সহকারি পুলিশ কমিশনার মতিয়ার রহমান,মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ পরিচালক শাহিনা আক্তার, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর খন্দকার রবিউল আউয়াল নাসিম।
উল্লেখ যে, ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ২য় প্রকল্প মাধ্যমে নিয়োগ প্রাপ্ত গ্রাম আদালত সহকারীরা হিসাব সহকারীদের নিকট দায়িত্ব হস্তান্তর শুরু করেছে।
সিলেট জেলার গোলাপগঞ্জ এবং চাঁদপুর জেলার শাহরাস্তী, ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ এবং কচুয়া উপজেলার হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ তিন দিন ব্যাপী উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করে ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়