admin
প্রকাশিত: 2:31 PM, October 25, 2025
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মরইখালে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে দুই ব্যক্তিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে খালের পানিতে কীটনাশক (বিষ) দিয়ে মাছ মারার সময় হাতেনাতে আটক হন অভিযুক্তরা। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জকিগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের একাপূর্ণা গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে মো. আমির উদ্দিন (৩৮) ও হাফিজ আব্দুস সবুরের ছেলে ফরিদ আহমেদ (২০)।
আটকের পর তারা বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করলে তাৎক্ষণিকভাবে দুইজনকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয় এবং পরে তাদের সিলেট জেলা কারাগারে পাঠানো হয়।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জকিগঞ্জ থানা পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি করে এমন অপরাধ বরদাশত করা হবে না। নিয়মিত অভিযানের মাধ্যমে এসব কর্মকাণ্ড রোধে কাজ করে যাচ্ছে পুলিশ ও প্রশাসন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন খালে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে আসছিল। এতে খালের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে এবং স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন।
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর