admin
প্রকাশিত: 6:07 PM, December 14, 2020
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ। আজ সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাবে মিলনায়তনে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম. এ মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুর হক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, সুভাস দাস, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, দপ্তর সম্পাদক রফিক সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহআলম, নির্বাহী সদস্য আব্দুল মালিক, মনজুুর আহমদ, হারুন অর রশিদ, মো. আলী হোসেন, দূর্গেশ চন্দ্র সরকার বাপ্পি, সদস্য মনসুুুর আলম প্রমুখ। সভায় গোয়াইনঘাটেরর নবাগত তাহমিলুর রহমান বলেন, সীমান্ত জনপদ গোয়াইনঘাটে আমি আমার কর্মকালীন সময়ে এই উপজেলার মাটি ও মানুষের সাথে মিলে মিশে কাজ করে যেতে চাই। দায়িত্ব পালনকালীন সময়ে গোয়াইনঘাটে কর্মরত সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আর সাংবাদিকরা জাতির দর্পন হিসেবে দেশের বাস্তব চিত্র সমাজের কাছে তুলে ধরেন। তিনি বলেন, আমি জেনেছি গোয়াইনঘাটের সংবাদকর্মীরা অত্যন্ত ভালো, তারা সব-সময় প্রশাসনকে সকল কাজে সহযোগিতা করে আসছেন। আপনাদের সহযোগিতার মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড স্বচ্ছতার সহিত বাস্তবায়ন এবং প্রশাসনের সবধরনের সেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়। দায়িত্ব পালনকালে সরকারের নির্বাহী আদেশ মেনে আইন অনুযায়ী সব ধরনের কাজ করব, এর কোন ব্যত্যয় হবে না। মতবিনিময়কালে গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত নির্বাহী অফিসার তাহমিলুর রহমান দায়িত্ব পালনকালে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি গোয়াইনঘাটের আর্থসামাজিক উন্নয়নসহ প্রশাসনের সকল কাজে গোয়াইনঘাটের সাংবাদিকরা সবসময় সহযোগিতা করে আসছেন, ভবিষ্যতেও এ সহযোগিতার হাত অব্যাহত থাকবে।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়