editor

প্রকাশিত: 9:29 PM, October 28, 2025

দাউদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দাউদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে জনসম্পৃক্ততা গড়ে তোলার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৯নং দাউদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে মোগলাবাজার তেমুখী পয়েন্টে এই গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মুতিউস সামাদ চৌধুরী ছানু, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক লয়লু মিয়া, জসিম উদ্দিন, প্রচার সম্পাদক হিরা মিয়া, যুব বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, সহ যুব বিষয়ক সম্পাদক সুহেল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক জিয়া উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক লিটন আহমদ, দাউদপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রুহেল আহমদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুবদল নেতা সাবেক মেম্বার হেলাল উদ্দিন আহমদ, সাজু চৌধুরী, আতিক মিয়া, মুরাদ আহমদ, ফয়ছল আহমদ, ছাত্রদল নেতা আলী আকবর, সামি প্রমুখ।

এছাড়াও ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ গণমিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন। পরে দাউদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে দক্ষিণ সুরমার চন্ডীপুল পয়েন্টে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর বিশাল গণসমাবেশ ও মিছিল যোগাদান করেন।

সভাপতির বক্তব্যে দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আওয়ামী লীগের দোসররা বিএনপির মধ্যে দন্ধ সৃষ্টি ও দলের ক্ষতি করতে বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেদিকে বিএনপি নেতাকর্মীদের সচেতন থাকতে হবে। তিনি বলেন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে এবং রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,