admin
প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৫

সিলেটে রাজনৈতিক জেরে বিএনপি নেতাকর্মীদের হামলা, গুরুতর আহত ১জন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
রাজনৈতিক জের ধরে সিলেটে সাবেক ছাত্রলীগ নেতা মারজান আহমেদের বাড়িতে বিএনপি ও ছাত্রদলের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় মারজানের ছোট ভাই মারওয়ান আহমেদ গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাজী ফরিদ উদ্দীনের ছেলে মারজান আহমেদ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। দেশে থাকাকালীন তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। এমনকি বিদেশে অবস্থান করেও সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে ১০-১৫ জন বিএনপি ও ছাত্রদলের কর্মী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে গেট ভেঙে মারজান আহমেদের বাড়িতে প্রবেশ করে। তারা বাড়িতে উপস্থিত মারজানের ছোট ভাই মারওয়ান আহমেদকে এলোপাতাড়ি মারধর করে গুরুতরভাবে আহত করে। হামলাকারীরা বাড়ির আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্রও ভাঙচুর করে।
পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, হামলার সময় বাড়িতে মারজানের ছোট ভাই মারোয়ান আহমেদ ও তাঁর মা উপস্থিত ছিলেন। হামলাকারীরা দুজনকেই হুমকি দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় মারোয়ানকে উদ্ধার করে সিলেটের নয়াসড়ক এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের দাবি, হামলাকারীরা পরিকল্পিতভাবে বাড়িতে প্রবেশ করে এবং মারজান আহমেদকে পেলে হত্যার উদ্দেশ্যেই এসেছিল। এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
8 সারাদেশের ন্যায় সিলেটেও শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। এই উপলক্ষে পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে
7 সিলেটে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের ঘটনায় মাহদী হাসান মুন্না (২০) নামের এক যুবককে গ্রেপ্তার
8 নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ
7 সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামে এ দুর্ঘটনা
1 চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। দেশের তিন হাজার ৮৮৫টি কেন্দ্রে মঙ্গলবার (২১ এপ্রিল)
3 সিলেটের গোয়াইনঘাটে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে থানায় লিখিত অভিযোগ পাঠানোর পরও মামলা রেকর্ড
1 বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের ‘গোয়াইনঘাট সিলেট ও ছাতক নদীবন্দর সুনামগঞ্জ’ শাখা কমিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি
1 বাংলা নববর্ষ উপলক্ষে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর কাজীটুলা দিঘীতে উৎসবমুখর