admin
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ইসহাকপুর গ্রামের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির আহমদ এর ভাইদের ওপর জামাত-শিবির কর্মীদের সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গত ০১ নভেম্বর ২০২৫ বিকাল আনুমানিক ৫ টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, জাকির আহমেদের ছোট ভাই ফাহাদ আহমেদ (২২) ও আরাফাত আহমেদ (১৫) স্থানীয় বাজারে গেলে জামায়াত-শিবিরের ৮-১০ জন কর্মী তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা ধারালো রামদা দিয়ে ফাহাদ আহমেদের পায়ে কোপ মারে, এতে তিনি গুরুতরভাবে আহত হন। একইভাবে আরাফাত আহমেদের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাদের চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকীরা পালিয়ে যায়। পরবর্তীতে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান।
এ বিষয়ে জগন্নাথপুর থানা পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।
1 সারাদেশের ন্যায় সিলেটেও শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। এই উপলক্ষে পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে
1 সিলেটে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের ঘটনায় মাহদী হাসান মুন্না (২০) নামের এক যুবককে গ্রেপ্তার
3 নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ
8 সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামে এ দুর্ঘটনা
6 চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। দেশের তিন হাজার ৮৮৫টি কেন্দ্রে মঙ্গলবার (২১ এপ্রিল)
4 সিলেটের গোয়াইনঘাটে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে থানায় লিখিত অভিযোগ পাঠানোর পরও মামলা রেকর্ড
2 বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের ‘গোয়াইনঘাট সিলেট ও ছাতক নদীবন্দর সুনামগঞ্জ’ শাখা কমিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 5
3 বাংলা নববর্ষ উপলক্ষে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর কাজীটুলা দিঘীতে উৎসবমুখর