editor

প্রকাশিত: 7:26 PM, November 9, 2025

দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করুন : আব্দুল কাইয়ুম জালালী পংকী

দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করুন : আব্দুল কাইয়ুম জালালী পংকী

সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করুন। দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এ অবস্থা থেকে দেশকে রক্ষা করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে এবং উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাসী। অতীতে বিএনপি সরকার উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছিল। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দেশে দুঃশাসন ও দুর্নীতি চরমে পৌঁছেছে। মানুষ এখন পরিবর্তন চায়, সুশাসন চায়, স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার চায়। তাই আগামী নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।

আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, সিলেট-১ আসনে দল থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে ধানের শীষের প্রতীক দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে আমাদের ঐকবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। দলকে বিজয়ী করা হবে আমাদের মূল লক্ষে। এজন্য সকল নেতাকর্মীকে নিরলসভাবে কাজ করে যেতে হবে।

শনিবার (৮ নভেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর ১০ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আপ্তাব আহমদ এর সভাপতিত্বে ও সদস্য আবুল কামাল আজাদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহীন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও ১০নং ওয়ার্ড সভাপতি আব্দুল হাকিম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও ১১নং ওয়ার্ড সভাপতি শেখ কবির আহমদ, ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান ভূদুড়ী, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন রব, মহানগর কৃষকদলের সহ সভাপতি একরাম হোসেন মারুফ, বদরুল আলম, আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন, যুগ্ম সম্পাদক সৈয়দ নোমানুর রশীদ, শাহ আলম আলী, শফিকুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, দপ্তর সম্পাদক শেখ লুৎফুর রহমান, প্রচার সম্পাদক আবু বক্কর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দাবির আহমদ, সহ দপ্তর সম্পাদক নাহিদ তালুকদার, সহ প্রচার সম্পাদক বুলবুল আহমদ, সদস্য আলী হোসেন, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মাহীন আহমদ, মহানগর ছাত্রদলের স্কুলছাত্র বিষয়ক সম্পাদক ফাহিম আহমদ, যুবদল নেতা রাফি আহমদ প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর