editor
প্রকাশিত: 2:52 PM, July 4, 2023
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর আম্বরখানার এক ব্যবসায়ীকে প্রাণনাশে হুমকি প্রদান ও দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে। জানা যায়, ব্যবসায়ী সুহেল মাহমুদ নগরীর আম্বরখানার ব্যাবসায়ী ও মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত। তিনি বরকতিয়া সুপার মার্কেটের সাধারণ সম্পাদক ও সিলেট সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক।
ব্যবসায়ী সুহেল মাহমুদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আম্বরখানা এলাকায় অনেক স্কুল-কলেজ রয়েছে, মাদক চোরাকারবারীরা প্রকাশ্যে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবনে উৎসাহিত করত এবং মাদক ব্যবসায় অংশ নিতে বাধ্য করত। এই সব সন্ত্রাসী ও মাদক চোরাকারবারীর বিরুদ্ধে আমি প্রকাশ্যে প্রতিবাদ করি ও তাদেরকে নিষেধ করি আম্বরখানা এলাকায় এই সব কার্যকলাপ না করার জন্য।
তিনি আরো জানান, এই ঘটনার রেষ ধরে গত ৩ জুলাই সোমবার আমাকে প্রাণনাশের হুমকি ও আওয়ামী লীগের সন্ত্রাসী রেজওয়ান ও ছাত্রলীগের তুষারের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল অস্ত্রসহ আমার দোকানে এসে হামলা- ভাংচুর করে।
এই বিষয়ে আমি সিলেট কোতায়ালী মডেল থানায় মামলা করতে গেলে থানার অফিসার ইনচার্জ মামলা নিতে অনীহা প্রকাশ করেন ও আমাকে বলেন, তাদের বিরুদ্ধে আমি মামলা নিতে পারবো না। উপর মহলের নির্দেশ রয়েছে। সোহেল বলেন, বর্তমানে আমি আমার পরিবার নিয়ে চরম আতঙ্কের মধ্যে আছি।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১