admin
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৫
দেওয়ান বাজারের সবুজ দল এফসি’র উদ্যোগে শুরু হতে যাচ্ছে ৮ দলীয় ১ম আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট। আগামী ২৮ নভেম্বর, শুক্রবার বিকাল ৩টায় দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের মাঠে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের জমকালো উদ্বোধন।
এলাকার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে এবং তরুণ ফুটবলারদের উৎসাহ দিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে প্রথমবারের মতো। আয়োজনকে ঘিরে দেওয়ান বাজারসহ আশপাশের এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১০০ সিসি মোটরসাইকেল, আর দ্বিতীয় পুরস্কার ফ্রিজ।
আয়োজকরা জানান, এই প্রতিযোগিতা এলাকার ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন ফুটবল প্রতিভা গড়ে তুলতে সহায়তা করবে।
স্থানীয়রা মনে করছেন, এই ধরনের প্রতিযোগিতা তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে। পাশাপাশি এলাকায় ক্রীড়া সংস্কৃতি ও সামাজিক বন্ধনও শক্তিশালী হবে। আয়োজনকে ঘিরে মাঠ পরিচ্ছন্নতা, সাজসজ্জা ও প্রস্তুতি চলছে পুরো দমে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮টি দল হলো—
১. বিশ্বনাথ উপজেলা ফুটবল দল – বিশ্বনাথ
২. এম কে গ্যালাকটিকো স্পোর্টস একাডেমি – দক্ষিণ সুরমা
৩. ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র – গোলাপগঞ্জ
৪. ইয়াংস্টার ফুটবল ক্লাব পীরের চক – বিয়ানীবাজার
৫. নুনু ফুটবল একাডেমি তাজপুর – ওসমানীনগর
৬. ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি – মৌলভীবাজার
৭. দেওয়ান বাজার সবুজ দল এফসি – বালাগঞ্জ
৮. আলমগীর ফুটবল একাডেমি ফতেপুর – রাজনগর
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি এবং একটি জমজমাট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।
3 সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫নং ওয়ার্ডের আলোচনার শীর্ষে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী কামাল
5 সুনামগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪
4 ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে
6 মানবসেবামূলক সংগঠন ‘ইউর হেল্পিং হ্যান্ডস ২০২০’-এর উদ্যোগে যুক্তরাজ্য ও বাংলাদেশের বন্ধুদের সমন্বয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 8
3 বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির
5 বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও আমাদের
1 সিলেটে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘ব্লাড ডোনার সোসাইটি সিলেট এর উদ্যোগে ২৫০ জন রোজাদার ও অসহায় মানুষের মধ্যে
7 দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তার এক অনন্য মাইলফলক হিসেবে ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সরকারি সম্মানি